advertisement

ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট

ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল সংসদ সদস্যের পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট
চট্টগ্রাম বন্দর
ফটো কার্ড প্রিন্ট

দরপত্রের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) ছয় মাস পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। আজ সোমবার প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বা চবক। চুক্তি অনুযায়ী, আজ রাত ১২টায় বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেকের কাছ থেকে টার্মিনালটির দায়িত্ব বুঝে নেবে এভারেস্ট। আগামী ২৩ মে পর্যন্ত সিসিটি পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।

ছয় মাসের চুক্তিমূল্য ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা। এর আগে গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেয়।

এরপর বন্দর কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির মধ্যে চুক্তি সই হয়।বন্দর ভবনে অনুষ্ঠিত চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে বন্দরের পক্ষে চুক্তিতে সই করেন চবক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান; আর এভারেস্ট পোর্ট সার্ভিসেসের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক সাফায়াত হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল চামড়ার সঙ্গে রত্নপাথর দিয়ে বিলাসবহুল গয়না, ব্যবসার নতুন কৌশল দুই দশক আগের নিয়মে ফিরছে সোনার বাজার দুই দশক আগের নিয়মে ফিরছে সোনার বাজার টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা অর্থনৈতিক চাপেও বাড়ছে বৈশ্বিক বিলাসপণ্যের বাজার, কারা কিনছেন অর্থনৈতিক চাপেও বাড়ছে বৈশ্বিক বিলাসপণ্যের বাজার, কারা কিনছেন সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা
advertisement

জ্যোতিকা জ্যোতির ১০ দিনের রিমান্ড চায় ডিবি, শুনানি বুধবার

জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগান দেওয়ার অভিযোগে করা মামলায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় গোয়েন্দা পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সেমিফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন

এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে ‍টুর্নামেন্টে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তার আগে বাংলাদেশ ‘এ’ দলে এলো বড় পরির্বতন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার জন্য কখনোই আবেদন করিনি: রুমিন ফারহানা
রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন দলটি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এই সংসদ সদস্য জানিয়েছেন, বিএনপিতে ফেরার জন্য তিনি আবেদন করেননি। বর্তমান অবস্থার জন্য শুকরিয়ার শেষ নেই তাঁর। আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বিএনপিতে আবার ফেরা নিয়ে প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরেন রুমিন ফারহানা।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না?

তাঁদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করি নাই।’রুমিন ফারহানা, সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া-২অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করে থাকেন, আমি বিএনপিতে ফিরে যাব কি না, সবার উদ্দেশে আমি এ জবাব দিয়েছি।মানুষ আমাকে এমপি বানিয়েছে, বিএনপিকে এ কঠিন সত্য মানতে হবে: রুমিন ফারহানারুমিন ফারহানা আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব, এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন