advertisement

যে কারণে এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং

যে কারণে এনভিডিয়ার প্রেসিডেন্ট ও সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং
জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন
ফটো কার্ড প্রিন্ট

এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। একই সঙ্গে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও পুনর্বহাল হয়েছেন তিনি। আজ বাংলাদেশ সময় সোমবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া। তাতে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তের পরপরই তা কার্যকর হয়েছে।

এনভিডিয়ার ওই ফেসবুক পোস্টে জানানো হয়, জেনসেন হুয়াংকে আগের দায়িত্বে ফিরিয়ে আনার আগে তাঁর সঙ্গে কয়েক দফা আলোচনা ও বৈঠক করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এসব আলোচনায় হুয়াংয়ের বক্তব্যের স্বচ্ছতা এবং প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা নিয়ে সন্তুষ্ট হয়েছেন পর্ষদের সদস্যরা। এরপর তাঁকে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্র সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাছ থেকেও মতামত নিয়েছে পর্ষদ।

তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পর্ষদের বিশ্বাস, হুয়াংকে দায়িত্বে ফিরিয়ে আনলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো ঝুঁকি তৈরি হবে না।পোস্টে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভে সি জোনসের বক্তব্য দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম ১৩ বছর পর বাজারে এসেই বাজিমাত করল জিটিএ সিক্স ভিডিও গেম রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গবেষণার ভবিষ্যৎ রামপাল থেকে যুক্তরাষ্ট্রের মেয়ো ক্লিনিক, গ্রামের অভিজ্ঞতা বদলে দিতে পারে স্বাস্থ্য গ... গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা গ্রামে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে সহজমোবাইলের ঋণসুবিধা খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন খাবার টাটকা, নাকি ভেজাল—সিদ্ধান্ত নেবে মেশিন মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও পাঠান কম্পিউটারে মোবাইল ফোন থেকে ছবি ও ভিডিও পাঠান কম্পিউটারে
advertisement

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে ঢাকার আদালতে হাজির করা হয়

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় কারাবন্দী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম আজ সোমবার এ আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।রিমান্ড আবেদনে পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে।

সেগুলো হলো এজাহারে নাম থাকা পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা সংগ্রহ এবং তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা; ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা, পারস্পরিক যোগাযোগ এবং ঘটনার আগে ও পরের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করা; ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা; জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাই এবং তদন্তের প্রয়োজনীয় অন্যান্য তথ্য উদ্‌ঘাটন করা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের জোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে করা অভিযোগ যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা।এর আগে ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার

সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার আগামীকাল মঙ্গলবার সকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের অবহিত করবেন।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মঙ্গলবারের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানিয়ে আজ সোমবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের চিঠি পাঠানো হয়েছে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ১২ দিনে (৭ থেকে ১৯ নভেম্বর) ৮৭টি স্থানে ককটেলের বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম’

ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম’
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন ‘ইটেরভাটা ডটকম’ প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬

ইটভাটার কারণে কোনো এলাকার মানুষ কতটা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তা জানা যাবে অনলাইন ট্র্যাকার থেকে। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘iterbhata.com’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে দেশের ইটভাটাগুলোর অবস্থান, ভাটার ধরন এবং সেগুলোর কারণে সম্ভাব্য স্বাস্থ্যক্ষতির মাত্রা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘পাবলিক অ্যাকশন ফর ক্লিনার এয়ার’ শীর্ষক অনুষ্ঠানে ট্র্যাকারটির উদ্বোধন করা হয়।

গবেষণাপ্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘এই ট্র্যাকার দেখলেই আমরা বুঝতে পারব কোন ইটভাটা কতটুকু দূষণ করছে। এর মাধ্যমে সরকারের কর্তৃপক্ষের কাজ করা অনেক সহজ হবে।

এ ধরনের ট্র্যাকার ভবিষ্যতে আরও দূষণকারী যেসব শিল্প যেমন সমিল, হাসকিং মিল, এমনকি বন উজাড়ের ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব হতে পারে।’ট্র্যাকারটির অন্যতম উদ্যোক্তা ও গবেষক দলের প্রধান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন বলেন, মূলত জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ট্র্যাকার তৈরি করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন