আগামীকাল মঙ্গলবার থেকে ৭ দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। এ সময় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে কত গাড়ি চলাচল করছে তা গণনা করা হবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে টোল আদায় নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নিয়েছে বিবিএ।
কাল ভোর ৬টা থেকে টানা ২৪ ঘন্টা ৭ দিন বিবিএ’র কর্মকর্তা–কর্মচারীরা পর্যবেক্ষণ করবেন, প্রকৃতপক্ষে কত যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচল করে। আজ সোমবার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মো. গোলাম মর্তুজা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি ও বেসরকারি অংশিদারিত্বে (পিপিপি) নেওয়া বড় প্রকল্প। এটি দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প।
এই প্রকল্পের নির্বাহক প্রতিষ্ঠান বিবিএ।
সূত্র: প্রথম আলো

মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি
পাকিস্তানের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের চা-খাদ্যপণ্যের প্রদর্শনী
সাজেক-মিজোরাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ নভেম্বর ২০২৬
খুলনায় তুলে নিয়ে সৈনিকদল নেতাকে কুপিয়ে জখম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন