advertisement

মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি

মঙ্গলবার দুপুরে ঢাকার রাস্তায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির লোগো
ফটো কার্ড প্রিন্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে আগামীকাল মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকায় ‘মোটরসাইকেল শোডাউন’ দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু করে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ১০ নম্বর হয়ে মিরপুর ১২ নম্বরে যাবে এনসিপির নেতা–কর্মীদের মোটরসাইকেলের বহর। আগামীকাল দুপুর সাড়ে ১২টায় মানিক মিয়া অ্যাভিনিউর আড়ং প্রান্ত থেকে এনসিপির এই ‘শোডাউন’ শুরু হবে। শেষ হবে মিরপুর ১২ নম্বরে গিয়ে।

এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে এ কর্মসূচি হবে। দলের পক্ষ থেকে একে বলা হচ্ছে ‘মোটরসাইকেল শোভাযাত্রা’।এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তারেক এ আদেল এই মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত থাকবেন বলে এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানতে চাইলে আরিফুল ইসলাম আদীব প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এনসিপি এই মোটরসাইকেল শোভাযাত্রা করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুণবে সেতু কর্তৃপক্ষ মঙ্গলবার ভোর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গাড়ি গুণবে সেতু কর্তৃপক্ষ পাকিস্তানের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের চা-খাদ্যপণ্যের প্রদর্শনী পাকিস্তানের আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের চা-খাদ্যপণ্যের প্রদর্শনী সাজেক-মিজোরাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার সাজেক-মিজোরাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ নভেম্বর ২০২৬ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ নভেম্বর ২০২৬ খুলনায় তুলে নিয়ে সৈনিকদল নেতাকে কুপিয়ে জখম খুলনায় তুলে নিয়ে সৈনিকদল নেতাকে কুপিয়ে জখম
advertisement

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে চায় ডিবি
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে ঢাকার আদালতে হাজির করা হয়

জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হককে হত্যাচেষ্টার মামলায় কারাবন্দী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মুর্শিদুল আলম আজ সোমবার এ আবেদন করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।রিমান্ড আবেদনে পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে।

সেগুলো হলো এজাহারে নাম থাকা পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও ঠিকানা সংগ্রহ এবং তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা; ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য ব্যক্তি ও আসামিদের ভূমিকা, পারস্পরিক যোগাযোগ এবং ঘটনার আগে ও পরের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করা; ঘটনার প্রকৃত চিত্র উদ্‌ঘাটন এবং সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো উদ্ধার করা; জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ, প্রাসঙ্গিক তথ্য ও নথিপত্রের সত্যতা যাচাই এবং তদন্তের প্রয়োজনীয় অন্যান্য তথ্য উদ্‌ঘাটন করা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অর্থের জোগান, যোগাযোগ ও সমন্বয়ের বিষয়ে এজাহারে করা অভিযোগ যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারণ করা।এর আগে ১৮ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার

সহিংস পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের কাল ব্রিফ করবে সরকার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার প্রেক্ষাপটে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার আগামীকাল মঙ্গলবার সকালে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের অবহিত করবেন।

মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মঙ্গলবারের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানিয়ে আজ সোমবার ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের চিঠি পাঠানো হয়েছে।পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে গত ১২ দিনে (৭ থেকে ১৯ নভেম্বর) ৮৭টি স্থানে ককটেলের বিস্ফোরণ এবং ৮৩টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া পুলিশের চারটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

এসব ঘটনায় সারা দেশে মোট ৩৯টি মামলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম’

ইটভাটার দূষণ জানাতে চালু ‘ইটেরভাটা ডটকম’
ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন ‘ইটেরভাটা ডটকম’ প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন। ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬

ইটভাটার কারণে কোনো এলাকার মানুষ কতটা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন, তা জানা যাবে অনলাইন ট্র্যাকার থেকে। এ লক্ষ্যে চালু করা হয়েছে ‘iterbhata.com’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এতে দেশের ইটভাটাগুলোর অবস্থান, ভাটার ধরন এবং সেগুলোর কারণে সম্ভাব্য স্বাস্থ্যক্ষতির মাত্রা সম্পর্কে তথ্য পাওয়া যাবে। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে ‘পাবলিক অ্যাকশন ফর ক্লিনার এয়ার’ শীর্ষক অনুষ্ঠানে ট্র্যাকারটির উদ্বোধন করা হয়।

গবেষণাপ্রতিষ্ঠান আরকেড ফাউন্ডেশন ও ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘এই ট্র্যাকার দেখলেই আমরা বুঝতে পারব কোন ইটভাটা কতটুকু দূষণ করছে। এর মাধ্যমে সরকারের কর্তৃপক্ষের কাজ করা অনেক সহজ হবে।

এ ধরনের ট্র্যাকার ভবিষ্যতে আরও দূষণকারী যেসব শিল্প যেমন সমিল, হাসকিং মিল, এমনকি বন উজাড়ের ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব হতে পারে।’ট্র্যাকারটির অন্যতম উদ্যোক্তা ও গবেষক দলের প্রধান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন বলেন, মূলত জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই ট্র্যাকার তৈরি করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন