advertisement

মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের

মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের
নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে গতকাল মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা জেনোসাইড মামলার রায় ঘোষণার আগে শুনানিতে বিচারকেরা
ফটো কার্ড প্রিন্ট

মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা জেনোসাইড মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় পুরোপুরি মেনে চলার আহ্বান জানিয়েছেন ১৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।বিবৃতিদাতা দেশগুলো হলো অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্য। বিবৃতিতে বলা হয়, আইসিজের রায় মানা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক।

আদালতের সিদ্ধান্তসহ আন্তর্জাতিক আইনের অধীন সব বাধ্যবাধকতা পালনের জন্যও দেশটির প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।জেনোসাইড কনভেনশনের অধীন গাম্বিয়ার করা মামলায় গত ১৯ নভেম্বর রায় দেন আইসিজে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আবার এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং আবার এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের মিলনমেলা, নতুন নেতৃত্বে সৌমেন-মাশফিকুর সিডনিতে বুয়েট অ্যালামনাইয়ের মিলনমেলা, নতুন নেতৃত্বে সৌমেন-মাশফিকুর রোহিঙ্গা জেনোসাইডের রায়: কতটা চাপে পড়বে মিয়ানমার রোহিঙ্গা জেনোসাইডের রায়: কতটা চাপে পড়বে মিয়ানমার কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক কর্মনিষ্ঠা আর সহযোগী মনোভাবের জন্য স্মরণীয় হয়ে থাকবেন সাংবাদিক মনজুরুল হক ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ধ্রুব রাঠির বিরুদ্ধে এবার অজামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা
advertisement

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

রাজধানীর পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধরে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর নাম রায়হান রনি (৪০)। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পল্টনের কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে আওয়ামী লীগের কর্মী সন্দেহে যুবদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও স্থানীয় লোকজন রায়হান রনিকে মারধর করেন।খবর পেয়ে পুলিশ রায়হান রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। এসআই আবু সালেহ বলেন, চিকিৎসকদের বরাতে জানা গেছে, রায়হান রনির অবস্থা গুরুতর নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন
বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল চীন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ বেইজিং।সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ মন্তব্য করেন।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন। ‘সিল্ক রোডের সঙ্গে স্বপ্ন দেখা, উভয়ের জন্য লাভজনক ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে ঢাকায় চীনা দূতাবাস ওই অনুষ্ঠানের আয়োজন করে।লিউ ইউয়িন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়।

বাংলাদেশের জনগণের নিজস্ব জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকেও সম্মান করে তাঁর দেশ।চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশও এক চীন নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং তাইওয়ানের যেকোনো ধরনের স্বাধীনতার বিরোধিতা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম

মালয়েশিয়া থেকে ঢাকার ‘অপরাধ 
নিয়ন্ত্রণ করতেন’ সুইডেন আসলাম
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আদালতে হাজির করে পুলিশ। গতকাল সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে

সাড়ে ২৭ বছর কারাগারে কাটিয়ে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন পুলিশের তালিকার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে ‘সুইডেন আসলাম’। বছর দুয়েকের মতো কারাগারের বাইরে থেকে আবার গ্রেপ্তার হলেন তিনি।পুলিশ বলছে, রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, বিপণিবিতান দখলসহ বিভিন্ন অপরাধে নতুন করে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে আসলামের বিরুদ্ধে।

তাঁকে খুঁজছিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। আসলামকে গত রোববার রাতে ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তিনি থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন।২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর অস্থির পরিস্থিতিতে সাত আলোচিত সন্ত্রাসী জামিনে মুক্ত হন। তাঁদের একজন আসলাম।

ডিবির একটি সূত্র বলছে, জামিনে মুক্তির পর একটা পর্যায়ে তিনি বিদেশে চলে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন