advertisement

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটালো কিশোর গ্যাং

নেত্রকোনায় প্রকাশ্যে দুই স্কুলছাত্রকে পেটালো কিশোর গ্যাং
ফটো কার্ড প্রিন্ট
নেত্রকোনা পৌর শহরের ব্যস্ততম এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলশিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের মোক্তারপাড়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুন, আসামি ছাত্রদলের সাবেক নেতা ও তার বাবা ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুন, আসামি ছাত্রদলের সাবেক নেতা ও তার বাবা প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিত করতে চায় সরকার: বিমানমন্ত্রী প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নিশ্চিত করতে চায় সরকার: বিমানমন্ত্রী কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ শেকৃবির আলোকিত মানুষের সভাপতি হেলাল সম্পাদক নওশিন শেকৃবির আলোকিত মানুষের সভাপতি হেলাল সম্পাদক নওশিন ১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ ১২ দিনের সফরে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদ
advertisement

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী

আইসিইউতে শনাক্ত জীবাণুর ৯৩% 
বহু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী
গোলটেবিল বৈঠকে (বাঁ থেকে) মোহাম্মদ নাঈম গোলদার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মো. মনিরুল হক, নাইমা মোয়াযযাম ও আব্দুল্লাহ ইউসুফ। গতকাল প্রথম আলো কার্যালয়ে

দেশের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শনাক্ত হওয়া জীবাণুর ৯৩ শতাংশই একাধিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) নজরদারির তথ্য বলছে, গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাও কমছে।

এমন পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধ, দ্রুত রোগনির্ণয় এবং সংশ্লিষ্ট খাতগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর): বর্তমান পরিস্থিতি ও করণীয়’ গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। এতে চিকিৎসক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন।

বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অব মেডিক্যাল মাইক্রোবায়োলজিস্টস (বিএসএমএম)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে মারধর

রাজধানীর পল্টনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধরে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর নাম রায়হান রনি (৪০)। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পল্টনের কালভার্ট রোডে এ ঘটনা ঘটে।পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবু সালেহ প্রথম আলোর কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে আওয়ামী লীগের কর্মী সন্দেহে যুবদলসহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা–কর্মী ও স্থানীয় লোকজন রায়হান রনিকে মারধর করেন।খবর পেয়ে পুলিশ রায়হান রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ছেড়ে দেন চিকিৎসকেরা। এসআই আবু সালেহ বলেন, চিকিৎসকদের বরাতে জানা গেছে, রায়হান রনির অবস্থা গুরুতর নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন
বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে

ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউয়িন বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজস্ব উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি শ্রদ্ধাশীল চীন। একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ বেইজিং।সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকায় নিযুক্ত চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ মন্তব্য করেন।

রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) এক দশক পূর্তি উপলক্ষে প্রকাশিত ‘ব্লু পেপার’–এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বক্তৃতা করেন। ‘সিল্ক রোডের সঙ্গে স্বপ্ন দেখা, উভয়ের জন্য লাভজনক ভবিষ্যৎ গড়া’ প্রতিপাদ্যে ঢাকায় চীনা দূতাবাস ওই অনুষ্ঠানের আয়োজন করে।লিউ ইউয়িন বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীন দৃঢ়ভাবে সমর্থন জানায়।

বাংলাদেশের জনগণের নিজস্ব জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকেও সম্মান করে তাঁর দেশ।চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশও এক চীন নীতির প্রতি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং তাইওয়ানের যেকোনো ধরনের স্বাধীনতার বিরোধিতা করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন