প্রাথমিক বিদ্যালয়ে শিশুরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভগ্নাংশ ও শতকরা শেখে। এসব শেখাতে গরু, ছাগল, জুতা, আলমারি, নাগরদোলা, বই, দেয়াল, চকলেট ইত্যাদির উদাহরণ ব্যবহার করা হয় (সূত্র: এনসিটিবি কর্তৃক প্রকাশিত ৫ম শ্রেণির গণিত বই)। কিন্তু গণিতের এসব অঙ্কের মধ্যেই যদি খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য দেওয়া হয়, তাহলে কেমন হয়?
শিশুরা একই সঙ্গে গণিত শিখবে এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কেও জানতে পারবে।যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় স্বাস্থ্য যোগাযোগ নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমার স্বাস্থ্য সাক্ষরতা (হেলথ লিটারেসি) সম্পর্কে জানার সুযোগ হয়েছে। স্বাস্থ্য সাক্ষরতা বলতে শুধু স্বাস্থ্যসংক্রান্ত তথ্য পড়তে পারা বোঝায় না, বরং সেই তথ্য বোঝা, মূল্যায়ন করা এবং দৈনন্দিন জীবনে ব্যবহার করার সক্ষমতাও বোঝায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্য সাক্ষরতাকে সুস্বাস্থ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করে।বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের গণিত বই এই সক্ষমতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।ধরা যাক, চতুর্থ শ্রেণির গণিত বইয়ে একটি অঙ্ক দেওয়া হলো: মাছ শরীরের বৃদ্ধি ও গঠনের জন্য প্রয়োজনীয় আমিষের ভালো উৎস।
সূত্র: প্রথম আলো

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম–পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালাতে পারবে
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং
পরীক্ষায় এআই দিয়ে নকল: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ঢাকার সরকারি মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির লটারি ১৫ ডিসেম্বর
যুক্তরাজ্যে ২৪ স্নাতকের একজন নিয়েছেন বেকার ভাতা, অক্সফোর্ড–কেমব্রিজের কি অবস্থা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন