advertisement

আটকে পড়া তিমিকে বাঁচাতে একাত্ম পুরো দেশ

আটকে পড়া তিমিকে বাঁচাতে একাত্ম পুরো দেশ
জার্মানির উপকূলে পথ হারানো হ্যাম্পব্যাক তিমির পাশে উদ্ধারকর্মীরা। জাহাজের নিমজ্জিত কাঠামোতে তুলে তাকে গভীর সাগরে ফেরানোর প্রস্তুতি
ফটো কার্ড প্রিন্ট

একটি তিমিকে কেন্দ্র করে কী ধরনের অবিশ্বাস্য ঘটনাপ্রবাহ তৈরি হতে পারে, তার এক নজির তৈরি হয়েছে জার্মানিতে। গত ৩১ মার্চ দেশটির বাল্টিক সাগরের পোয়েল দ্বীপের উপকূলে আটকা পড়ে প্রায় ১২ মিটার লম্বা এক হ্যাম্পব্যাক (কুঁজওয়ালা) তিমি। শুরুতে পুরুষ ভাবা হলেও পরে জানা যায়, সেটি স্ত্রী তিমি।

কৌতুকাভিনেতা হাপে কেরকেলিংয়ের দেওয়া নাম অনুসারে প্রাণীটির নাম দেওয়া হয় ‘টিমি’।বাল্টিক সাগরের কম লবণাক্ত পানিতে দীর্ঘদিন আটকে থাকায় টিমির সারা শরীরে ক্ষতের সৃষ্টি হয়। দেশটির সমুদ্রবিজ্ঞানী ও পরিবেশ মন্ত্রণালয় পরীক্ষা করে জানায়, তিমিটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে; সে অসুস্থ। অগভীর এই খাঁড়ি থেকে টেনে উদ্ধার করতে গেলে প্রাণহানির ঝুঁকিই বেশি।

তাই নির্মম বাস্তবতা মেনে নিয়ে বিশেষজ্ঞরা তিমিটিকে প্রকৃতির নিয়মের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ আত্মহত্যা করেছেন: ফাঁস হওয়া নথিতে দাবি ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জনের আত্মহত্যা ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জন... রাতভর ইউক্রেনের ৭০০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার রাতভর ইউক্রেনের ৭০০ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার ২০২৬ সালে ইসরায়েলি সেনাবাহিনীতে ২৩ জনের আত্মহত্যা, পেছনের কারণ কী? ২০২৬ সালে ইসরায়েলি সেনাবাহিনীতে ২৩ জনের আত্মহত্যা, পেছনের কারণ কী? মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
advertisement

শিশু অধিকার নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অহনা

শিশু অধিকার নিয়ে আন্তর্জাতিক মঞ্চে অহনা
ফারজানা আহমেদ অহনা

স্কুলজীবন থেকেই স্বেচ্ছাসেবী, সামাজিক–সাংগঠনিক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে যুক্ত ফারজানা আহমেদ অহনা। শিল্পকলা, নাটক ও আবৃত্তিচর্চার পাশাপাশি শিশু অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমেও দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। ২০১৮ সালে ফেনী বন্ধুসভার মাধ্যমে তাঁর স্বেচ্ছাসেবী পথচলা শুরু হয়।

এর পর থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।অহনার স্বেচ্ছাসেবী জীবনের উল্লেখযোগ্য অধ্যায় ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ), ফেনী। সংগঠনটির জেলা সভাপতির দায়িত্ব পালনের সময় শিশু অধিকার রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি নির্যাতন এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে কাজ করেছেন তিনি।

শিশুদের সঙ্গে কাজ করতে গিয়েই তাদের অধিকার, নিরাপত্তা ও মতামতকে গুরুত্ব দেওয়ার বিষয়ে তাঁর বিশেষ আগ্রহ তৈরি হয়।করোনাকালেও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত ছিলেন অহনা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রমিক দল নেতার নাম ভাঙিয়ে গভীর রাতে গুঁড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি

শ্রমিক দল নেতার নাম ভাঙিয়ে গভীর রাতে গুঁড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি
জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে ভেকু দিয়ে বসতঘর ও বেকারি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে তোলা

জমি নিয়ে দেওয়ানি আদালতে মামলা চলছে। এর মধ্যেই শ্রমিক দল নেতার নাম ভাঙিয়ে গভীর রাতে এক্সক্যাভেটর (খননযন্ত্র) দিয়ে বসতঘর ও বেকারি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী পরিবারের দাবি, দেড় শ থেকে দুই শ লোক এনে এক ঘণ্টার মধ্যে তাঁদের ৪০ বছরের বসতভিটা গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-সহ বিভিন্ন মাধ্যমে পুলিশের সহযোগিতা চেয়েও তাঁরা পাননি। সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টি এইচ তোফার নাম ভাঙিয়ে স্থানীয় শাহীন ও মেহের আলীর লোকজন এ কাজ করেছেন। পুলিশের উপস্থিতিতে হামলাকারী ব্যক্তিরা বাড়ি ভাঙার কাজ শেষ করেছেন বলে অভিযোগ করেন তাঁরা।

তবে সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।অভিযোগের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ টি এইচ তোফা প্রথম আলোকে বলেন, ‘যারা ভেকু দিয়ে হামলা করে বসতঘর ভেঙে ফেলেছে, তারা অমানবিক কাজ করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি

সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি

ব্যাট হাতে এবার অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৫২ বলেই করেছেন ডাবল সেঞ্চুরি। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন