advertisement

চতুর্থ বর্ষের ফরম পূরণের সময়সীমা বাড়ালো ডিসিইউ

চতুর্থ বর্ষের ফরম পূরণের সময়সীমা বাড়ালো ডিসিইউ
ফটো কার্ড প্রিন্ট
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণের সময়সীমা আগামী ২৫ নভেম্বর প্রর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশক্রমে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহর সই করা এক বিজ্ঞপ্তিতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভারতে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সতর্ক বিজিবি ভারতে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সতর্ক বিজিবি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন হবে যেভাবে, নতুন পরিপত্র জারি ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন হবে যেভাবে, নতুন পরিপত্র জারি তিন বছরে ২৯০ তরুণীর চাকরি, শেষ হলো ‘শি-স্টেম’ প্রকল্প তিন বছরে ২৯০ তরুণীর চাকরি, শেষ হলো ‘শি-স্টেম’ প্রকল্প ন্যাশনাল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা ন্যাশনাল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা আ’লীগ আর কখনো ফিরবে না, দুঃস্বপ্ন দেখবেন না: প্রতিমন্ত্রী খৈয়ম আ’লীগ আর কখনো ফিরবে না, দুঃস্বপ্ন দেখবেন না: প্রতিমন্ত্রী খৈয়ম
advertisement

লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত?

লোহিত সাগরের দ্বীপে রোনালদো-জর্জিনার দুই ভিলা, দাম জানেন কত?

সৌদি আরবের লোহিত সাগরের নির্জন দ্বীপে দুটি বিলাসবহুল ভিলা কিনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ।নীল জলরাশি, সাদা বালুর সৈকত আর চারপাশে শান্ত পরিবেশ। সৌদি আরবের লোহিত সাগরের বুকে এমনই এক দ্বীপে নিজেদের অবকাশযাপনের ঠিকানা তৈরি করেছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। সেখানে কিনেছেন দুটি বিলাসবহুল ভিলা।

সমুদ্রের কাছাকাছি নিরিবিলি পরিবেশে সময় কাটানোর পাশাপাশি ভিলাগুলোতে রয়েছে ব্যক্তিগত পরিসর ও বিলাসবহুল নানা সুবিধা।সাগরের বুকে নির্জন ঠিকানাসৌদি আরবের পশ্চিম উপকূল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উম্মাহাত দ্বীপপুঞ্জে অবস্থিত নুজুমা, আ রিটজ-কার্লটন রিজার্ভ। চারপাশে স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালুর সৈকত আর প্রবালপ্রাচীর। দ্বীপটিতে যাওয়ার কোনো সড়কপথ নেই। ব্যক্তিগত নৌযান কিংবা সি-প্লেনে পৌঁছাতে হয় সেখানে।

মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় পর্যটকদের ভিড় এড়িয়ে নিরিবিলি সময় কাটানোর সুযোগ রয়েছে এই দ্বীপে।পরিবারের জন্য দুটি ভিলারোনালদো ও জর্জিনা কিনেছেন তিন শয়নকক্ষের একটি এবং দুই শয়নকক্ষের আরেকটি ভিলা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জনের আত্মহত্যা

ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ, বর্তমান–সাবেক মিলিয়ে ৪০ জনের আত্মহত্যা
ফিলিস্তিনি ভূখণ্ডের সীমান্তে দাঁড়িয়ে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার ধ্বংস হয়ে যাওয়া ভবন দেখছেন। ৩ আগস্ট ২০২৬, গাজা

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীতে কর্মরত মোট ২৩ জন সদস্য আত্মহত্যা করেছেন। ২০১০ সালের পর সেনাবাহিনীতে এই সংখ্যা সর্বোচ্চ বলে গতকাল সোমবার জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎস। গত এক বছরে সামরিক বাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পরপর আরও ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন। এর ফলে কর্মরত ও সাবেক মিলিয়ে আত্মহননকারী সেনার মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।

আত্মহত্যার এই ঘটনা শুধু ইসরায়েলের সামরিক বাহিনীতেই সীমাবদ্ধ নয়। হারেৎসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালে পাঁচজন পুলিশ কর্মকর্তাও আত্মহত্যা করেছেন।প্রতিবেদনে উদ্ধৃত ইসরায়েলি সামরিক বাহিনীর আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এ পর্যন্ত ৭৩ জন কর্মকর্তা ও সেনা আত্মহত্যা করেছেন।তবে যুদ্ধের কারণে প্রকৃত আত্মহত্যার সংখ্যা আরও অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কারণ, সামরিক বাহিনীর এই পরিসংখ্যানে কেবল বাহিনীতে কর্মরত অবস্থায় আত্মহত্যা করা সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।হাইফা বিশ্ববিদ্যালয়ের একজন মানসিক স্বাস্থ্যবিষয়ক শিক্ষাবিদ হারেৎসকে বলেন, এই যুদ্ধে অংশগ্রহণকারী সেনাদের মানসিক চাপ এবং চরম ক্লান্তির মাত্রার দিক থেকে এটি একটি নজিরবিহীন ঘটনা।ওই শিক্ষাবিদ আরও বলেন, আত্মহত্যার হারের ক্ষেত্রে আগামী বছরগুলো অত্যন্ত সংকটপূর্ণ, এমনকি ভয়াবহও হতে পারে।‘ইহুদি সন্ত্রাসবাদ’ নিয়ে সতর্ক করলেন...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক, আপাতত প্রশাসক বসবে না

পদ্মা ব্যাংককে রেজোল্যুশন প্রক্রিয়ায় আনল বাংলাদেশ ব্যাংক, আপাতত প্রশাসক বসবে না

পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে। আজ ব্যাংকটিকে আনুষ্ঠানিকভাবে রেজোল্যুশন প্রক্রিয়ার আনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না; বরং ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।

এর আগে গত মঙ্গলবার গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। রেজোল্যুশনের প্রক্রিয়ার আনার ফলে পদ্মা ব্যাংককে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

আজ বাংলাদেশ ব্যাংকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ব্যাংক রেজোল্যুশন আইন, ২০২৬’-এর প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে রেজোল্যুশনের আওতায় আনা হয়েছে।কেন আনা হলোবাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিগত এক দশকের বেশি সময়ে খেলাপি ঋণ, মূলধনঘাটতি, তারল্যঘাটতি, সুশাসনের ঘাটতি ইত্যাদি কারণে পুঞ্জীভূত আর্থিক দুর্বলতার ফলে পদ্মা ব্যাংক গভীর চ্যালেঞ্জের সম্মু...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন