advertisement

বিদেশি কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার বিবরণ ও সরকারের পরিকল্পনা বললেন হুমায়ুন কবির

বিদেশি কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার বিবরণ ও সরকারের পরিকল্পনা বললেন হুমায়ুন কবির
বিদেশি কূটনীতিকদের ব্রিফ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়
ফটো কার্ড প্রিন্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। আজ মঙ্গলবার সকালে ঢাকায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, দলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে শান্তি ও স্থিতিশীলতা নস্যাতের চেষ্টা করছে।ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে ওই ব্রিফ্রিংয়ের বিষয়ে এসব তথ্য জানা গেছে।সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা ধরে চলে ব্রিফিং।

এ সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান, ভারতসহ ঢাকায় বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পশ্চিমা কূটনীতিক এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই পর্বে দেশের পাশে থাকতে এবং গঠনমূলকভাবে সম্পৃক্ত হতে আন্তর্জাতিক অংশীদারদের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ভেলভেটে বিজয়ের আভিজাত্য, ক্রিস্টালে রাশমিকার ঝলক: এক ফ্রেমে দুই তারকার নজরকাড়া সাজ ভেলভেটে বিজয়ের আভিজাত্য, ক্রিস্টালে রাশমিকার ঝলক: এক ফ্রেমে দুই তারকার নজরকাড়া সাজ ব্যাটারি রিকশার চালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা, জমা খরচ ১০ হাজার ব্যাটারি রিকশার চালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা, জমা খরচ ১০ হাজার ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করা সেই অফিস আদেশ বাতিল ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করা সেই অফিস আদেশ বাতিল ‘ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর এক মিনিটেই বিদায়’ ‘ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর এক মিনিটেই বিদায়’ চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি
advertisement

নিবন্ধন ফি বেশি, ইবির সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহে ভাটা

নিবন্ধন ফি বেশি, ইবির সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহে ভাটা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন ঘিরে শিক্ষার্থীদের আগ্রহে ভাটা পড়েছে। নিবন্ধনের সময়সীমা শেষ হতে আর মাত্র একদিন বাকি থাকলেও এখন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ নভেম্বর ২০২৬

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ নভেম্বর ২০২৬
বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

খুলনায় মার্কেটের সামনে গুলি করে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকে হত্যা

খুলনায় মার্কেটের সামনে গুলি করে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকে হত্যা
খুলনায় মার্কেটের সামনে গুলি করে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকে হত্যা

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন