চেন্নাইয়ে কাব্যা মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল সন্ধ্যা। তবে অতিথিদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন বিজয় দেবরকন্ডা ও রাশমিকা মান্দানা।
দুজনের পোশাকেই ছিল আভিজাত্য।বিজয় বেছে নিয়েছিলেন মনীশ মালহোত্রার নকশা করা মধ্যরাতের নীল ভেলভেটের প্রিন্সকোট, অন্যদিকে রাশমিকার সাজে ছিল ফাল্গুনী শেন পিককের ঝলমলে ক্রিস্টালের ছোঁয়া।অনুষ্ঠানে বিজয়ের লুকে প্রাধান্য পেয়েছে আভিজাত্য আর ক্ল্যাসিক স্টাইল। মনীশ মালহোত্রার তৈরি কাস্টম প্রিন্সকোটটিতে ছিল ক্রপড কাট, রিবড ম্যান্ডারিন কলার ও একই রঙের কাফ। জ্যাকেটের ল্যাপেলে সূক্ষ্ম ধাতব সুতার কাজ নকশায় যোগ করেছে বাড়তি মাত্রা।
এর সঙ্গে নীল সাটিন শার্ট, কালো ট্রাউজার এবং রুপালি বাকলের বেল্ট মিলিয়ে সাজটি ছিল পরিপাটি ও আধুনিক।চুল পেছনে নিয়ে টেক্সচার্ড হাফ-আপ নট করেছিলেন অভিনেতা।
সূত্র: প্রথম আলো

ব্যাটারি রিকশার চালকদের গড় আয় মাসে ২৯ হাজার টাকা, জমা খরচ ১০ হাজার
বিদেশি কূটনীতিকদের কাছে আ.লীগের সহিংসতার বিবরণ ও সরকারের পরিকল্পনা বললেন হুমায়ুন কবি...
ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করা সেই অফিস আদেশ বাতিল
‘ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য তৈরি, তারপর এক মিনিটেই বিদায়’
চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন