কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ বা মতবিনিময়ের উদ্যোগ নিয়েছেন, তাতে অংশ নিতে আগ্রহী সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি জাতীয় ঐক্য প্রক্রিয়ার এই উদ্যোগের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তবে একা নয়, ১১–দলীয় ঐক্যের সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায় দলটি। জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সূত্র থেকে সংলাপের বিষয়ে দলটির এই অবস্থানের তথ্য জানা গেছে।
সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াত তাদের অবস্থানের কথা সরকারকে জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা ও সংসদ সদস্য আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জামায়াতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে জামায়াত যে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক তা জানানো হয়েছে।
একই সঙ্গে এটাও বলা হয়েছে, সংলাপ হলে ১১–দলীয় ঐক্যের সঙ্গে জোটবদ্ধভাবে হতে হবে।
সূত্র: প্রথম আলো

খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক
বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
দিনের শেষ ওভারে উল্লাস বাংলাদেশের, প্রোটিয়াদের ৪০৩ রানের বড় লিড
সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে স্কুলছাত্রসহ নিহত ২
সারাদেশের ৩৫ জেলায় ৯৪টি প্রতিষ্ঠানকে জরিমানা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন