মূল সূত্র: বিস্তারিত পড়ুন
স্বপ্ন ডাকপিয়ন
আমি একজন স্বপ্ন ডাকপিয়ন হতে চাই। রাতে যখন সবাই ঘুমিয়ে থাকবে, তখন আমি নানা রঙের স্বপ্ন নিয়ে সবার কাছে যাব। আমার কাছে সুন্দর সুন্দর স্বপ্ন থাকবে। কেউ ভয় পেলে তার ভয় মুছে দেব। খুশিতে, আনন্দে ভরিয়ে দেব তার স্বপ্ন। যারা সারা দিন কষ্ট পায়, তাদের কাছে আমি সুখের চিঠি পৌঁছে দেব। ভয় পাওয়া শিশুর বালিশের নিচে রেখে দেব সাহসের গল্প। আমার কাজ হবে পৃথিবীজুড়ে রঙিন স্বপ্ন ছড়িয়ে দেওয়া।
সকালে সূর্য উঠলে আমি অদৃশ্য হয়ে যাব, কিন্তু স্বপ্নগুলো থেকে যাবে মানুষের মনে। আমার স্বপ্নগুলো ছোট ছোট জাদুর মতো। স্বপ্নগুলো মানুষকে আশার আলো দেখাবে। আমি শিশুদের রঙিন স্বপ্নগুলোকে ছোট ছোট রঙিন বেলুনে ভাসিয়ে দেব। স্বপ্ন ডাকপিয়ন হয়ে আমার একটাই চাওয়া থাকবে—মানুষ হাসবে, ভালো থাকবে, নিজের স্বপ্ন পূরণে উদ্যোগী হবে। তাদের স্বপ্নগুলো একদিন নিষ্পাপ ফুল হয়ে জন্ম নেবে।মানুষ হাসতে শিখবে। ভুলে যাবে কান্না।
যাদের জীবনে এতই কষ্ট, তাদের কাছে প্রশ্ন থাকবে, তোমরা কি কেঁদে তোমাদের জীবনটাকে ভাসাতে চাও, নাকি একটু মলিন মুখে হাসতে চাও?চলো, ওড়াই খুশি।লেখক: শিক্ষার্থী, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহএআই না এলে কী হতো?
সূত্র: প্রথম আলো
‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’
বয়স মাত্র ১৫। এ বয়সেই মাঠে কী কী করতে পারেন, তা আর নতুন করে বলার দরকার নেই। গত পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রানের ইনিংসেই সব স্পষ্ট।
এমন অবিশ্বাস্য ব্যাটিং দেখে আইসল্যান্ড ক্রিকেট যেন একটাই ব্যাখ্যা খুঁজে পেয়েছে—বৈভব সূর্যবংশীর ব্যাটে নিশ্চয়ই বসানো হয়েছে এনভিডিয়ার এআই চিপ!আইসল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট নিয়মিতই ক্রিকেটপ্রেমীদের মন জয় করছে মজার সব পোস্ট দিয়ে। এবার তাদের রসিকতার কেন্দ্রবিন্দু ভারতের তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। সঙ্গে টানা হয়েছে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকেও।
তিনি এনভিডিয়াকে সাধারণ ভিডিও গেমের চিপ নির্মাতা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রসেসরের শীর্ষস্থানীয় সরবরাহকারী হিসেবে গড়ে তুলেছেন।
সূত্র: প্রথম আলো
প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করার আহ্বান প্রধানমন্ত্রীর
আশপাশে থাকা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ না করতে এবং তাদের কষ্ট না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী বলেছেন, কোনো প্রাণীর যত্ন নিতে না পারলেও অন্তত তাদের ক্ষতি করা বা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।তারেক রহমান বলেন, অনেক সময় দেখা যায়, মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে ও কষ্ট দেয়।
এটি কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ–তাআলা মানুষের কল্যাণ ও প্রয়োজনে এসব প্রাণী সৃষ্টি করেছেন। তাই প্রতিটি প্রাণীর প্রতি দায়িত্বশীল আচরণ করা উচিত।প্রাণীর প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের শিক্ষা পরিবারের শিশু-কিশোরদের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবারের শিশু-কিশোরদের জীবজন্তুর প্রতি মমত্ববোধ ও সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দিতে হবে।
তাদের বোঝাতে হবে, আমাদের চারপাশের প্রতিটি প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে।
সূত্র: প্রথম আলো

শিশুদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান রাষ্ট্রপতির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন