রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মানসিক স্বাস্থ্যকেন্দ্রে ৯ বছরের ব্যবধানে সেবাগ্রহীতার সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণ। তবে সেই অনুপাতে বাড়েনি জনবল। সীমিত জনবল দিয়েই বাড়তি সেবাপ্রত্যাশীদের চাপ সামলাতে হচ্ছে কেন্দ্রের কর্মীদের। এতে জরুরি প্রয়োজনের সময় সেবা পেতে অপেক্ষা করতে হচ্ছে মানসিক সংকটে থাকা শিক্ষার্থীদের।এমনই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী।
নাম প্রকাশ না করা এই শিক্ষার্থী একসময় গবেষণা, খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিলেন। প্রেমের সম্পর্কের টানাপোড়েনে মানসিকভাবে ভেঙে পড়েন। পরে মানসিক স্বাস্থ্যকেন্দ্রের শরণাপন্ন হন। তিনি বলেন, ‘ফরম পূরণের এক সপ্তাহ পর আমাকে সেশন দেওয়া হয়। কিন্তু আমার পরিস্থিতি এতই খারাপ ছিল যে ওই দিনই আমাকে সেবা দেওয়া উচিত ছিল।’শুধু এই শিক্ষার্থী নন; সেবা নেওয়া প্রায় সবারই দুই থেকে সাত দিন অপেক্ষা করতে হচ্ছে।
কেন্দ্র-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত ও স্থায়ী জনবল না থাকায় তাঁরা চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের সেবা দিতে পারছেন না।সেবাগ্রহীতা বাড়লেও জনবল সীমিত ২০১৭ সালের আগস্টে একজন করে পরিচালক, প্রধান মনোবিজ্ঞানী ও কো-অর্ডিনেটর দিয়ে বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরু হয়।
সূত্র: প্রথম আলো

শতবর্ষ পেরিয়েও চিরতরুণ এক হাসপাতাল
আমির হামজা বললেন, প্রধানমন্ত্রীকে সব বলে দিব
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ইসলামাবাদ: জারদারি ও শাহবাজ
বগুড়ায় লেখক মঈদুল হাসানের জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ
এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন