advertisement

মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
অমিতাভ বচ্চন থাকেন জলসায়। কোলাজ
ফটো কার্ড প্রিন্ট

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এবার একটি নতুন ই-মেইলে মুম্বাইয়ে তাঁর বাড়ি ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিশানা করার কথা বলা হয়েছে মুম্বাইয়ের বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) সদর দপ্তরকেও। এই ই-মেইল সামনে আসার পর সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।

শুরু হয়েছে ঘটনার তদন্ত।দুটি ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন অমিতাভ বচ্চনমুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে এ হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এতে বিএমসির সদর দপ্তর এবং অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অমিতাভের বাড়ি ছাড়াও ই-মেইলে আরও কয়েকটি জায়গার উল্লেখ রয়েছে।

মেয়রের দপ্তরে পাঠানো ই–মেলটিতে দাবি করা হয়, মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রোস্টেশনেও বোমা পেতে রাখা হয়েছে।কে বা কারা এই ই-মেইল পাঠিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি, মোদিকে চিঠি বলিউডকর্মীদের নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি, মোদিকে চিঠি বলিউডকর্মীদের নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি, মোদিকে চিঠি বলিউডকর্মীদের নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ বন্ধের দাবি, মোদিকে চিঠি বলিউডকর্মীদের সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে? ফেলে দেওয়া ক্যানের ছিপিতে বিশ্বসুন্দরীর রাজসিক পোশাক ফেলে দেওয়া ক্যানের ছিপিতে বিশ্বসুন্দরীর রাজসিক পোশাক ফেলে দেওয়া ক্যানের ছিপিতে বিশ্বসুন্দরীর রাজসিক পোশাক ফেলে দেওয়া ক্যানের ছিপিতে বিশ্বসুন্দরীর রাজসিক পোশাক
advertisement

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না, কাকে বললেন আসিফ মাহমুদ?

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না, কাকে বললেন আসিফ মাহমুদ?
ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র?
চীনের কাঁচামাল নির্ভরতা, সরকারি ভর্তুকি ও কম মজুরির অভিযোগে বাংলাদেশের পোশাক শিল্পকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। ইউএসটিআরের তদন্তে এমন তথ্য উঠে এসেছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার হাট সড়কে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তোলা

রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় করা একটি মামলায় ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে। তবে মামলার এজাহারে বাদী হিসেবে যাঁর নাম রয়েছে, সেই মো. মাহবুবের দাবি, তিনি কোনো মামলা করেননি। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। থানায় ডেকে নিয়ে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।

পরে সেই কাগজে এজাহার তৈরি করে মামলা করা হয়েছে।ওই ঘটনায় মো. মাহবুব আদালতে একটি হলফনামায় (অ্যাফিডেভিট) দাখিল করেছেন। এতে তিনি বলেছেন, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় নাশকতার ঘটনা সম্পর্কে জানেন না, তাঁর সামনে এমন ঘটনাও ঘটেনি। এ ঘটনায় তিনি কোনো মামলাও করেননি।মো. মাহবুব রানীশংকৈল পৌর যুবদলের সহসভাপতি। তাঁর বাড়ি রানীশংকৈল পৌরসভার দক্ষিণ বাঁশবাড়ী এলাকায়।

তিনি কৃষিকাজ করেন।২০ নভেম্বর রাত পৌনে একটার দিকে রানীশংকৈল থানায় মামলাটি করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন