কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি গ্রেপ্তারের পর থেকেই চট্টগ্রাম বিভাগ ছেড়েছিলেন তাঁর ছেলে ও দুই ভাই। এরপর সিলেটের বিভিন্ন হোটেলে থাকা শুরু করেন তাঁরা। সম্প্রতি সেখান থেকে ভারতেও পালানোর চেষ্টা করেছিলেন। তবে তাঁরা সফল হননি। এর আগেই তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর আজ দুপুরে তাঁদের কক্সবাজার আদালতে হাজির করা হয়েছিল।
পরে তাঁদের কারাগারে পাঠানো নির্দেশ দেন আদালত। এর আগে গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তাঁর দুই ভাই আবদুস শুক্কুর এবং আবদুল আমিন। তাঁদের সঙ্গে থাকা সহযোগী মোহাম্মদ হোসেনকেও একই জায়গা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তিনি টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
তাঁকেও কারাগারে পাঠিয়েছেন আদালত।পুলিশ জানায়, কক্সবাজারের টেকনাফে সহিংসতার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখানোর পর আজ চারজনকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম নাজমুল হাসানের আদালতে হাজির করা হয়।
সূত্র: প্রথম আলো

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ
শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির
থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা
এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস পেল এসএকিউএস স্বীকৃতি
সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন