নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসবিএ SBE) দক্ষিণ এশিয়ার ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য স্বীকৃত মানদণ্ড সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসিউরেন্স সিস্টেম (এসএকিউএস SAQS) স্বীকৃতি অর্জন করেছে।
অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (AMDISA) এ স্বীকৃতি প্রদান করেছে।এসএকিউএস স্বীকৃতি দেওয়া হয় সেই সব ব্যবসায় শিক্ষাপ্রতিষ্ঠানকে, যাদের শিক্ষার মান, গবেষণা কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টা নির্ধারিত উচ্চমান পূরণ করে। এ অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রে স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অবস্থান আরও সুদৃঢ় হলো।
এর আগে বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ হিসেবে এসবিএ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস স্বীকৃতি অর্জন করে।
সূত্র: প্রথম আলো

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ
থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের
শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির
থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা
সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন