advertisement

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা
গাজীপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়
ফটো কার্ড প্রিন্ট

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনা ঘিরে শিক্ষককে থাপ্পড়, মারধর ও ভাঙচুরের অভিযোগে করা মামলার আসামি ও শিশুটির বাবা জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে বিচারক আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৬ অক্টোবর শিশুটির বাবা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন।

৩ নভেম্বর শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ তাঁকে চার সপ্তাহের মধ্যে গাজীপুরের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী তিনি আজ আদালতে হাজির হন।অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন গাজীপুর জজ আদালতের আইনজীবী আশিকুর রহমান।জামিন পাওয়ার পর শিশুর বাবা প্রথম আলোকে বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে।

আজ আদালতে হাজির হলে আদালত আমাকে জামিন দিয়েছেন।’মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ওই মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ ওঠে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির শেখ হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে: হুমায়ুন কবির এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস পেল এসএকিউএস স্বীকৃতি এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস পেল এসএকিউএস স্বীকৃতি সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’ সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’
advertisement

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না, কাকে বললেন আসিফ মাহমুদ?

ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না, কাকে বললেন আসিফ মাহমুদ?
ভেতরে দালাল রেখে কোনো যুদ্ধে জয়ী হওয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র?

বাংলাদেশের পোশাক শিল্পকেই কেন টার্গেট করল যুক্তরাষ্ট্র?
চীনের কাঁচামাল নির্ভরতা, সরকারি ভর্তুকি ও কম মজুরির অভিযোগে বাংলাদেশের পোশাক শিল্পকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র। ইউএসটিআরের তদন্তে এমন তথ্য উঠে এসেছে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার হাট সড়কে ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তোলা

রাস্তায় টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার অভিযোগে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানায় করা একটি মামলায় ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ জনকে। তবে মামলার এজাহারে বাদী হিসেবে যাঁর নাম রয়েছে, সেই মো. মাহবুবের দাবি, তিনি কোনো মামলা করেননি। ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না। থানায় ডেকে নিয়ে তাঁর কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছে।

পরে সেই কাগজে এজাহার তৈরি করে মামলা করা হয়েছে।ওই ঘটনায় মো. মাহবুব আদালতে একটি হলফনামায় (অ্যাফিডেভিট) দাখিল করেছেন। এতে তিনি বলেছেন, রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় নাশকতার ঘটনা সম্পর্কে জানেন না, তাঁর সামনে এমন ঘটনাও ঘটেনি। এ ঘটনায় তিনি কোনো মামলাও করেননি।মো. মাহবুব রানীশংকৈল পৌর যুবদলের সহসভাপতি। তাঁর বাড়ি রানীশংকৈল পৌরসভার দক্ষিণ বাঁশবাড়ী এলাকায়।

তিনি কৃষিকাজ করেন।২০ নভেম্বর রাত পৌনে একটার দিকে রানীশংকৈল থানায় মামলাটি করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন