বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা যে একটি সমস্যা, সেটা ভারতও বুঝতে পারছে বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতও শেখ হাসিনার ‘পাগলামি’ বুঝতে পারছে। তাঁকে নিয়ে তারাও বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে।আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবির এ কথাগুলো বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং তাঁকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ আলাদা বিষয় বলে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে।জবাবে হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই।
সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি একরকম; আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি।
সূত্র: প্রথম আলো

বাদী যুবদল নেতার দাবি, সাদা কাগজে সই নিয়েছিল পুলিশ
থাকতেন সিলেটের হোটেলে হোটেলে, ভারতে পালানোর চেষ্টা ছিল বদির ছেলে ও দুই ভাইয়ের
থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা
এনএসইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস পেল এসএকিউএস স্বীকৃতি
সিলেট বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শুভদা’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন