ঝুলন্ত উদ্যানপৃথিবীর শেষটাই যখন দেখে ফেললাম,এখন পুরোটা গর্তে ঢুকে যাওয়ার সময়।নিজের গোসল নিজেই সেরেছি আগে,পরেছি শুভ্র সুতাবিহীন কাপড়।তোমরা আমার কাছে আর কী জানতে চাও?সবই তো বলেছি এতটা কাল।তবু তোমাদের প্রাতরাশের টেবিলেআমার জন্য প্রশ্ন সাজানো থাকে।নগ্ন শাওয়ার নিতে কেউ কি করেছে বারণ?পানির নিচে দাঁড়িয়ে মনে পড়ে নাকাকে দিয়েছিলাম শেষ হুকুম—কেউ বেরিয়ে এসে বলছে,কোথায় লাগবে ম্যাসাজ?অথচ ব্যথার জায়গাটিনিজেই আর খুঁজে পাচ্ছি না।সব যদি আমার মনমতো হয়,তাহলে প্রাপ্তির আনন্দ কোথায়?পৃথিবীর মেয়েরা যেহেতু মরে গেছে,পুত্ররা হয়ে গেছে পিতা,শুভ্র কাপড়ের নিচেশরীরের আর কোনো পরিচয় নেই।এখন স্বর্গ আর নরক,বেহেশত আর দোজখ—ঘুমের ভেতর দরজা বদলায়।অনন্ত ঘুমের কোলে তাই পড়েছি শুয়ে।আর কোনো দিন জেগে উঠব না বলেনিজেদের নির্দোষ ভেবো না।যে আমাকে মেরেছ,তোমাকেও মারব ঘুমানোর পর।অতঃপর দুজন বেড়াতে যাবঝুলন্ত উদ্যানে।অবোধ সন্ততিমানুষ স্থলের জীবস্থল জলের চেয়ে ছোটমানুষ জলে যায়,জল পেরিয়ে আবার স্থলে,এক দেশ থেকে অন্য দেশেকিন্তু জলকে সঙ্গে আনতে পারে নাজল স্থলে আঁটে না।জল চাইলেই তার সঞ্চিত বরফ গলিয়েস্থলকে ঢেকে দিতে পারে।কিন্তু জল জানে, স্থল তার স্তন, তার সৌন্দর্য,তার নাসিকা, নিশ্বাস নেবার জায়গাঅবশ্য নিশ্বাস না নিলেও তার ক্ষতি নেই।তার হয়ে তিমিরা মাঝে মাঝেজলের ওপর উঠে ফুঁস করে বায়ু ছাড়ে।জলের নিচে মায়ের দুধ খায় তিমির বাচ্চা।আকাশে এক বায়ুযান থেকে...
সূত্র: প্রথম আলো

শতবর্ষ পেরিয়েও চিরতরুণ এক হাসপাতাল
আমির হামজা বললেন, প্রধানমন্ত্রীকে সব বলে দিব
বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ইসলামাবাদ: জারদারি ও শাহবাজ
বগুড়ায় লেখক মঈদুল হাসানের জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ
এবারও পুলিশের চোখ ফাঁকি দিলেন সন্ত্রাসী রায়হান, পালালেন পিস্তল রেখে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন