নাশকতার অভিযোগে ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এ সময় চট্টগ্রামে পুলিশ বক্সসহ দেশের ছয় স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা ও কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণ হয়েছে।এ পরিস্থিতিতে বৃহস্পতিবার নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গোপালগঞ্জসহ সাত জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ ৫০ জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রাতে যোগাযোগ করা হলে পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি, ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন স্থানে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শ...
সূত্র: প্রথম আলো

শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান সেমিনারে
ইউল্যাবের স্কুল অব বিজনেস অর্জন করল এসএকিউএস অ্যাক্রেডিটেশন
বাংলাদেশের সম্পর্ক হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের নেতাদের সঙ্গে অ্যাসোসিয়েশনের সভা
নারায়ণগঞ্জে সাত খুন: দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের আপিল শুনানি ৮ ডিসেম্বর পর্যন্ত মুল...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন