বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগের কথা এখন অনেকেরই জানা। বয়সভিত্তিক ক্রিকেটে এখন তিনি ভারতীয় দলের নিয়মিত মুখ। এবার ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যানের আরেক ছেলেও বেদান্ত শেবাগও নিজের আগমনী গান শুনিয়েছেন। আজ বীরেন্দর শেবাগের ছোট ছেলে বেদান্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ৭ উইকেট নিয়েছেন। দিল্লির হয়ে বিসিসিআই কুচবিহার ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন ১৬ বছর বয়সী অফ স্পিনার বেদান্ত।
চার দিনের ম্যাচটিতে দিল্লি অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক তাঁরই বড় ভাই আর্যবীর। পাঞ্জাবের বিপক্ষে ২২.৩ ওভার বোলিং করে ৮৮ রানে ৭ উইকেট নিয়েছেন বেদান্ত। তাঁর বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৫.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়েছে পাঞ্জাব।ছোট ভাইয়ের বোলিংয়ের পর ব্যাট হাতে বেশ কিছুটা সময় মাঠে ছিলেন বড় ভাই আর্যবীরও। ৯৪ বল খেলে ৩১ রান করেছেন সাবেক ভারতীয় ওপেনারের বড় ছেলে। অল্প রানের ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।
শেবাগের ছোট ছেলে বেদান্তের জন্ম ২০১০ সালে।
সূত্র: প্রথম আলো

রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার
ইতালির প্রস্তাব ফিরিয়ে লজ্জা পেয়েছিলেন গার্দিওলা, এবার কোন দলের কোচ হতে চান
চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও
‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’
মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন