পঞ্চম পর্বে উল্লিখিত হয়েছিল, ওরহানের কাছে কারেসি বেইলিকের পতন হওয়ার ইতিহাস। কারেসি বেইলিকের পতনের পর ওসমানীয় সাম্রাজ্যের উত্থান দেখে রোমান সাম্রাজ্যের পাশাপাশি শক্তিশালী প্রতিবেশী জার্মিয়ান রাষ্ট্র দুশ্চিন্তায় পড়ে যায়। আয়দিন, মেনতেশে এবং জান্দার রাষ্ট্রও ওসমানীয়দের সঙ্গে ব্যবসায় শিথিলতা দেখাতে থাকে।
তবে এর আগে থেকেই তৎকালীন রোমান সম্রাট ষষ্ঠ জন কান্তাকুজেনাস ওরহান গাজীর শক্তিশালী সাম্রাজ্যের উত্থান দেখে তার সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন। যার পরিপ্রেক্ষিতে তিনি ১৩৪৫ সালে ওরহানের সঙ্গে চুক্তির প্রস্তাব দেন এবং ওরহান তা গ্রহণ করেন।উক্ত চুক্তি অনুযায়ী, নিজের রাজকন্যা থিওডোরাকে বিয়ে করার প্রস্তাব দেওয়া হয় ওরহানের কাছে। ফলে ১৩৪৬ সালে উস্কুদুরে গিয়ে ওরহান রোমান রাজকন্যা থিওডোরাকে বিয়ে করেন।
পাশাপাশি রোমান সাম্রাজ্যে চলমান গৃহযুদ্ধে সম্রাট কান্তাকুজেনাসকে সহায়তা করতে ৬ হাজার ওসমানীয় সৈন্যকে প্রেরণ করা হয়।
সূত্র: প্রথম আলো

‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি থেকে পদত্যাগ, দুদিন পর গ্রেপ্তার
কেএফসির ৫০তম আউটলেট উদ্বোধন
পুলিশ সন্ত্রাসী খুঁজছে, নিজেই ফোন করে বললেন ‘পাবেন না’
‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের কামরুল হাসান
সুর, আবৃত্তি ও নৃত্যে মাগুরায় প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন