advertisement

শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর

শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর
ফটো কার্ড প্রিন্ট

বীরেন্দর শেবাগের বড় ছেলে আর্যবীর শেবাগের কথা এখন অনেকেরই জানা। বয়সভিত্তিক ক্রিকেটে এখন তিনি ভারতীয় দলের নিয়মিত মুখ। এবার ভারতের সাবেক এই তারকা ব্যাটসম্যানের আরেক ছেলেও বেদান্ত শেবাগও নিজের আগমনী গান শুনিয়েছেন। আজ বীরেন্দর শেবাগের ছোট ছেলে বেদান্ত অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ৭ উইকেট নিয়েছেন। দিল্লির হয়ে বিসিসিআই কুচবিহার ট্রফিতে পাঞ্জাবের বিপক্ষে প্রথম ইনিংসে এই কীর্তি গড়েছেন ১৬ বছর বয়সী অফ স্পিনার বেদান্ত।

চার দিনের ম্যাচটিতে দিল্লি অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক তাঁরই বড় ভাই আর্যবীর। পাঞ্জাবের বিপক্ষে ২২.৩ ওভার বোলিং করে ৮৮ রানে ৭ উইকেট নিয়েছেন বেদান্ত। তাঁর বোলিংয়ে প্রথম ইনিংসে ৫৫.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয়েছে পাঞ্জাব।ছোট ভাইয়ের বোলিংয়ের পর ব্যাট হাতে বেশ কিছুটা সময় মাঠে ছিলেন বড় ভাই আর্যবীরও। ৯৪ বল খেলে ৩১ রান করেছেন সাবেক ভারতীয় ওপেনারের বড় ছেলে। অল্প রানের ইনিংসটিতে ছিল তিনটি চার ও দুটি ছক্কা।

শেবাগের ছোট ছেলে বেদান্তের জন্ম ২০১০ সালে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার ইতালির প্রস্তাব ফিরিয়ে লজ্জা পেয়েছিলেন গার্দিওলা, এবার কোন দলের কোচ হতে চান ইতালির প্রস্তাব ফিরিয়ে লজ্জা পেয়েছিলেন গার্দিওলা, এবার কোন দলের কোচ হতে চান চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও ‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’ ‘হুয়াং ফিরলেন সিইও পদে, বৈভব সূর্যবংশীর ব্যাটেও ফিরল এআই চিপ’ মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন
advertisement

প্রেক্ষাগৃহে সর্বোচ্চ ৬০ শতাংশ বিদেশি সিনেমা প্রদর্শনের সুযোগ

প্রেক্ষাগৃহে সর্বোচ্চ ৬০ শতাংশ বিদেশি সিনেমা প্রদর্শনের সুযোগ
দেশের প্রেক্ষাগৃহে বছরে প্রদর্শিত চলচ্চিত্রের মধ্যে ৬০ শতাংশ দেশি এবং ৪০ শতাংশ বিদেশি সিনেমা রাখার বিধান করা হয়েছে। তবে সরকারের অনুমোদন নিয়ে বিদেশি সিনেমা প্রদর্শনের হার সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউটিউবে প্রশ্নফাঁস, একাধিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত

ইউটিউবে প্রশ্নফাঁস, একাধিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত
ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ায় অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র স্থগিত করেছে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোপালগঞ্জের সহিংসতায় নড়াইলের দুই ট্রেন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

গোপালগঞ্জের সহিংসতায় নড়াইলের দুই ট্রেন বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নড়াইল ও গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার পর নড়াইল হয়ে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা সাময়িকভাবে বাতিল করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন