advertisement

দামি চালে বাড়তি খরচ, স্বস্তি মুরগি–ডিমে

দামি চালে বাড়তি খরচ, স্বস্তি মুরগি–ডিমে
ফটো কার্ড প্রিন্ট

নাজিরশাইল ও মিনিকেট চাল কিনতে ক্রেতাদের এখন আগের তুলনায় কেজিতে এক থেকে চার টাকা বেশি খরচ করতে হচ্ছে। এই দাম বেড়েছে প্রায় তিন সপ্তাহ আগে। এখনো সেই বাড়তি দামেই চাল বিক্রি হচ্ছে। তবে মুরগি ও ডিম কিনতে গিয়ে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। গত ১৫ দিনের মধ্যে এ দুই পণ্যের দাম কমেছে। এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

তবে মৌসুম শেষ হয়ে আসায় গ্রীষ্মকালীন কয়েকটি সবজির দাম তুলনামূলক বেশি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার এবং আগারগাঁও তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।বিক্রেতারা জানান, গত সপ্তাহে রাজধানীর বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছিল। একই সময়ে মিনিকেট চালের দামও বেড়েছিল কেজিতে এক থেকে দুই টাকা।

গতকাল বাজার ঘুরে দেখা গেছে, এসব চাল গত সপ্তাহের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।বিভিন্ন ধরনের চালের মধ্যে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে খুলনায় নভেম্বরের ২৫ দিনেই ১৫ বার গুলি, ছয়জন নিহত, আতঙ্ক খুলনায় নভেম্বরের ২৫ দিনেই ১৫ বার গুলি, ছয়জন নিহত, আতঙ্ক
advertisement

সাইবার হামলার শিকার ফিফা, চুরি হয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য

আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার ওপর সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এতে সংস্থাটির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ফিফা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৭, সবচেয়ে বেশি মিরপুরে

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সবচেয়ে বেশি ১৪৬ জন গ্রেফতার হয়েছেন মিরপুর বিভাগে। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ককটেল, ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন