advertisement

পাত্র চাই!

পাত্র চাই!
ফটো কার্ড প্রিন্ট

​সুমনা খুবই অহংকারী মেয়ে। মা-বাবার একমাত্র আদরের সন্তান।​তার বয়স যখন চব্বিশ, মা-বাবা তার বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগলেন। সুমনা রাজকীয় ভঙ্গিতে বলল, ‘বিসিএস ক্যাডার, বড়লোক, উচ্চবংশ, সুদর্শন আর ভালো ব্যক্তিত্বের ছেলে ছাড়া আমি বিয়ের পিঁড়িতে বসব না।’​এমন পাত্র দুই বছর চেষ্টা করেও পাওয়া গেল না।​দুই বছর পর সুমনা একটু নরম হয়ে বলল, ‘আচ্ছা, উচ্চবংশ না হলেও চলবে।

বিসিএস ক্যাডার, বড়লোক ব্যবসায়ী, সুদর্শন আর ভালো ব্যক্তিত্বের ছেলে পেলে আমার আপত্তি নেই।’​এরপর আরও দুই বছর চেষ্টা করা হলো, ছেলে পাওয়া গেল না। তত দিনে সুমনার বয়স আটাশ হয়ে গেছে।​সুমনা এবার বিরক্ত হয়ে বলল, ‘উচ্চবংশ আর বিসিএস ক্যাডার বাদ। ছেলেকে বড়লোক, দেখতে ভালো আর ভালো ব্যক্তিত্বের হতে হবে। এটুকু চাওয়ার অধিকার কি আমার নেই?’​উনত্রিশ বছর বয়সে এসে সুমনা গম্ভীর মুখে বলল, ‘ছেলে শুধু বড়লোক হলেই চলবে।

চেহারা নিয়ে আর মাথা ঘামাব না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শীতকাল সমাচার শীতকাল সমাচার অর্ণবের কনসার্ট থেকে ‘দেলুপি’ ছুটির দিনের যত আয়োজন অর্ণবের কনসার্ট থেকে ‘দেলুপি’ ছুটির দিনের যত আয়োজন একটি স্বনির্ভর পেশার নাম ভিক্ষাবৃত্তি! একটি স্বনির্ভর পেশার নাম ভিক্ষাবৃত্তি! জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ অনন্ত আম্বানিকে ঘিরে ভাইরাল ভিডিও, সত্যি কি ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহ...
advertisement

৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ঢাকাসহ দেশের ছয় জেলায় বিজিবির ১১৩ প্লাটুন মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ১৮ প্লাটুন করে সদস্য দায়িত্ব পালন করছেন।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’

দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’
অ্যাকারম্যান ও তাঁর ছেলে

বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের সিরিজে বারবারই দেখা গেছে দৃশ্যটা। মাঠে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কেউ ভালো করছেন, সঙ্গে সঙ্গেই গ্যালারিতে বসে থাকা কোনো শিশুর মুখে ক্যামেরা। বেশির ভাগ সময়ই দেখানো হয়েছে তাদের, যাদের বাবারা মাঠে করেছেন দুর্দান্ত কিছু।ক্রিকেটে বাবাদের সাফল্য উদ্‌যাপনের এমন দৃশ্য নতুন কিছু নয়।

তবে দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক টেস্ট দলকে দেখলে মনে হবে, গ্যালারিতে শিশুদের উপস্থিতি এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বরং দলের একটা বড় অংশের জীবনেই নতুন এই অধ্যায় যোগ হয়েছে। কেউ সদ্য বাবা হয়েছেন, কারও সন্তান একটু বড় হচ্ছে, কারও পরিবারে আবার নতুন অতিথি আসার অপেক্ষা।আনরিখ নর্কিয়ারই যেমন তিন সন্তান, যার দুজন আবার যমজ। টেম্বা বাভুমা, এইডেন মার্করাম, সাইমন হারমার, লুঙ্গি এনগিডি, জেরাল্ড কোয়েটজি ও কেশব মহারাজেরও সন্তান আছে।

ডেন প্যাটারসনের দুই সন্তান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
মারা যাওয়া মঞ্জু দেব

হাসপাতালের বিছানায় শুয়ে ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন মঞ্জু দেব (৫৬)। ছেলে বিপ্লব দেবকে বলেছিলেন, ‘সারা দিন কিছু খাসনি, একটু ভাত খেয়ে নে।’ মাকে হাসপাতালে রেখে যেতে চাইছিলেন না বিপ্লব। তাই মাকে আশ্বস্ত করেছিলেন, কাছেই থাকবেন। কোনো সমস্যা হলে যেন ফোন করা হয়। তখনো জানতেন না, মায়ের সঙ্গে এটাই তাঁর শেষ কথা।গত সোমবার। রাত তখন নয়টার কাছাকাছি। মাকে হাসপাতালে রেখে কাছেই এক বন্ধুর বাসায় বিশ্রাম নিতে যান বিপ্লব।

রাত দুইটার দিকে বড় বোন রুমা দত্তের ফোন আসে। ফোনে জানান, মায়ের হঠাৎ প্রচণ্ড জ্বর এসেছে। শরীর কাঁপছে। অবস্থা ভালো মনে হচ্ছে না।বিপ্লব বলেন, ‘দিদি ফোন করে বলল, ভাই তাড়াতাড়ি আয়, মা কেমন যেন করছে। আমি খবর পেয়ে হাসপাতালে আসি। এসে দেখি, মা আর নাই।’মায়ের এমন আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।

কয়েক ঘণ্টা আগেও যিনি ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন, সেই মা যে আর নেই, তা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়েছে তাঁদের।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা মঞ্জু দেব জ্বর নিয়ে অসুস্থ হওয়ার পর ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ ফল এসেছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন