কিছু আয়োজন থাকে, যা শেষ হয়ে যাওয়ার পরও মনের ভেতর রেশ রেখে যায়। কিছু মুহূর্ত থাকে, যেগুলো সময়ের সঙ্গে পুরোনো হয় না; বরং স্মৃতির পাতায় আরও উজ্জ্বল হয়ে ওঠে। প্রথম আলো বন্ধুসভার ‘এসো মিলি জলধারায় ২.০’ তেমনই এক আয়োজন। নদীর বুকে ভেসে চলা একটি দিন, অসংখ্য বন্ধুর মিলন, হাসি-আড্ডা, গান আর ভালোবাসায় তৈরি হয়েছে এক অনন্য স্মৃতির অধ্যায়।যাত্রার শুরু, নতুন দিনের অপেক্ষাঅনুষ্ঠানে অংশ নিতে আমাদের যাত্রা শুরু হয় রাত থেকেই।
রাত ১২টার দিকে আমরা সবাই নির্ধারিত স্থানে একত্র হই। গন্তব্য ঢাকার সদরঘাট। সবার চোখেমুখে ছিল আনন্দ ও উচ্ছ্বাস। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আল্লাহর রহমতে আমরা নিরাপদে পৌঁছে যাই সদরঘাটে। এরপর নির্ধারিত লঞ্চে উঠে পড়ি। রাতের ক্লান্তি আর পরদিনের নতুন অভিজ্ঞতার অপেক্ষা নিয়ে একসময় ঘুমিয়ে পড়ি।সকালের আলো ফুটতেই নদীর বুকে শুরু হয় আমাদের আনন্দযাত্রা। চারপাশে বিস্তীর্ণ জলরাশি, নদীর ঢেউ, শীতল বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য।
লঞ্চের ডেকে দাঁড়িয়ে নদীর দিকে তাকালে মনে হচ্ছিল, ব্যস্ত জীবনের সব ক্লান্তি পেছনে ফেলে আমরা যেন অন্য এক জগতে চলে এসেছি।সদরঘাট থেকে চাঁদপুর পর্যন্ত নদীপথের এই ভ্রমণ প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি একে অপরকে আরও কাছ থেকে জানার সুযোগ করে দিয়েছেনদীর বুকে বন্ধুত্বের মিলনমেলাআয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের একসঙ্গে পাওয়া।
সূত্র: প্রথম আলো

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক
শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার নিয়ে থাকবে না শঙ্কা
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, গ্রাহক বিপাকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন