হাসপাতালের বিছানায় শুয়ে ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন মঞ্জু দেব (৫৬)। ছেলে বিপ্লব দেবকে বলেছিলেন, ‘সারা দিন কিছু খাসনি, একটু ভাত খেয়ে নে।’ মাকে হাসপাতালে রেখে যেতে চাইছিলেন না বিপ্লব। তাই মাকে আশ্বস্ত করেছিলেন, কাছেই থাকবেন। কোনো সমস্যা হলে যেন ফোন করা হয়। তখনো জানতেন না, মায়ের সঙ্গে এটাই তাঁর শেষ কথা।গত সোমবার। রাত তখন নয়টার কাছাকাছি। মাকে হাসপাতালে রেখে কাছেই এক বন্ধুর বাসায় বিশ্রাম নিতে যান বিপ্লব।
রাত দুইটার দিকে বড় বোন রুমা দত্তের ফোন আসে। ফোনে জানান, মায়ের হঠাৎ প্রচণ্ড জ্বর এসেছে। শরীর কাঁপছে। অবস্থা ভালো মনে হচ্ছে না।বিপ্লব বলেন, ‘দিদি ফোন করে বলল, ভাই তাড়াতাড়ি আয়, মা কেমন যেন করছে। আমি খবর পেয়ে হাসপাতালে আসি। এসে দেখি, মা আর নাই।’মায়ের এমন আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।
কয়েক ঘণ্টা আগেও যিনি ছেলের খাওয়াদাওয়া নিয়ে চিন্তা করছিলেন, সেই মা যে আর নেই, তা বিশ্বাস করাই কঠিন হয়ে পড়েছে তাঁদের।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাসিন্দা মঞ্জু দেব জ্বর নিয়ে অসুস্থ হওয়ার পর ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ ফল এসেছিল।
সূত্র: প্রথম আলো

ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক
মনে থাকবে, মনে রাখব বন্ধুত্বের এই গল্প
শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার নিয়ে থাকবে না শঙ্কা
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, গ্রাহক বিপাকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন