কেউ উঠেছেন বহুতল ভবনের ছাদে, কেউ দাঁড়িয়ে আছেন সীমানাদেয়ালের ওপর। কেউ আবার গাছের ডালে বসেই অনুষ্ঠান দেখেছেন। নির্ধারিত সময়ের আগেই দর্শকে পূর্ণ হয়ে গিয়েছিল অনুষ্ঠানস্থল। ভেতরে জায়গা না পেয়ে আশপাশের রাস্তা ও ভবনে অবস্থান নিয়েছিলেন শত শত মানুষ। জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে এমনই এক উৎসবমুখর পরিবেশে ধারণ করা হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব।
শুধু জয়পুরহাট নয়, আশপাশের জেলা থেকেও হাজারো মানুষ এসেছিলেন অনুষ্ঠানটি দেখতে। আজ শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে পর্বটি। ১৯৮৯ সালে যাত্রা শুরু করা ‘ইত্যাদি’র বয়স এখন ৩৭ বছর। এই দীর্ঘ সময়ে বদলে গেছে বিনোদনের মাধ্যম, বদলেছে দর্শকের অভ্যাস। টেলিভিশনের পাশাপাশি বিনোদনের বড় মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব, ফেসবুক ও ওটিটি প্ল্যাটফর্ম।
এত পরিবর্তনের মধ্যেও দেশের কোনো জনপদে ‘ইত্যাদি’ ধারণের খবর ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়, জয়পুরহাটেও তার ব্যতিক্রম হয়নি।একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটের কৃতী সন্তান বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলমসপ্তদশ শতাব্দীর দিঘির পাড়ে ‘ইত্যাদি’নব্বইয়ের দশকের শুরুতে স্টুডিওর চার দেয়াল ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে যেতে শুরু করে ‘ইত্যাদি’।
সূত্র: প্রথম আলো

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
মনে থাকবে, মনে রাখব বন্ধুত্বের এই গল্প
শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার নিয়ে থাকবে না শঙ্কা
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, গ্রাহক বিপাকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন