মঙ্গল গ্রহে আটকে পড়েছেন এক নভোচারী। নাম মার্ক ওয়াটনি। সেখান থেকে ফেরার কোনো উপায় নেই। বাধ্য হয়ে মঙ্গল গ্রহে আলু চাষ শুরু করলেন। আলু বড় হলো, সেই আলু খেয়ে তাঁর জীবন বাঁচল। যারা এখনো দ্য মার্শিয়ান মুভি দেখেননি, তাঁদের কাছে মার্ক ওয়াটনি নামটি নতুন মনে হতে পারে। ভাবতে পারেন, মানুষ আবার কবে মঙ্গলে গেল!আসলে এটা মুভির কাহিনি।
মহাকাশ নিয়ে কোনো খবরে ভিনগ্রহের মাটিতে চাষাবাদের প্রসঙ্গ এলেই এই উদাহরণটা যেন বড্ড একঘেয়ে হয়ে গেছে। তবুও, যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীদের সাম্প্রতিক এক আবিষ্কারের পর সেই দৃশ্যটা আবারও চোখের সামনে ভেসে উঠছে। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, চাঁদের মাটির কৃত্রিম নমুনার সঙ্গে সামান্য জৈব সার মেশালে সেখানে দিব্যি আলু ফলানো সম্ভব।
শুধু তা-ই নয়, চাঁদের মাটিতে জন্মানো সেই আলু পৃথিবীর আলুর মতোই পুষ্টিকর এবং খাওয়ার জন্য পুরোপুরি নিরাপদ!চাঁদের মাটিতে মানুষের স্থায়ী বসতি খুঁজতে ‘প্রমিস’ রোভার পাঠাবে নাসাযুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, চাঁদের মাটির কৃত্রিম নমুনার সঙ্গে সামান্য জৈব সার মেশালে সেখানে দিব্যি আলু ফলানো সম্ভব।মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা আর্টেমিস প্রোগ্রামের আওতায় মানুষকে আবার চাঁদে পাঠাবে।
সূত্র: প্রথম আলো

‘ভাই তাড়াতাড়ি আয়, মা যেন কেমন করছে’, হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ
ছাই দিয়ে আঁকা ছবি থেকে সোনালি মুরগি, আজকের ‘ইত্যাদি’তে যত চমক
মনে থাকবে, মনে রাখব বন্ধুত্বের এই গল্প
শ্রমিকদের বাড়িভাড়া বাড়ানো হলে ব্যবস্থা নেবে সরকার
গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, গ্রাহক বিপাকে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন