প্রতি ২২২ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। গাইবান্ধা সরকারি কলেজে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬৬ জন শিক্ষক থাকার তথ্য তাই গভীর উদ্বেগের। গণিতের মতো বিষয়ে একজন শিক্ষক দিয়ে স্নাতক পর্যায়ের পাঠদান চলছে। শিক্ষকস্বল্পতায় প্রতিদিন সব শ্রেণির ক্লাস হচ্ছে না।
একটি সরকারি কলেজে এমন পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকা উচ্চশিক্ষার প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলারই পরিচয়।কলেজটিতে ১৪টি বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। কিন্তু কোর্স চালু করার সঙ্গে প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিত করা হয়নি। শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, সনদও পাবেন; অথচ বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের জন্য নিয়মিত পাঠদান পাচ্ছেন না।
উচ্চশিক্ষাকে এভাবে ভর্তি ও পরীক্ষার কার্যক্রমে সীমিত করে রাখা যায় না।
সূত্র: প্রথম আলো

ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা
দামি চালে বাড়তি খরচ, স্বস্তি মুরগি–ডিমে
ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা
সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে
খুলনায় নভেম্বরের ২৫ দিনেই ১৫ বার গুলি, ছয়জন নিহত, আতঙ্ক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন