কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে ইরান।
গতকাল বৃহস্পতিবারের ওই হামলার জন্য ইতালি ও কুয়েত তেহরানকে দায়ী করলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনার উৎস ও জড়িত পক্ষগুলো চিহ্নিত করতে কুয়েতের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব দিয়েছেন।নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি এ হামলায় ইরানের কোনো ধরনের সম্পৃক্ততার কথা নাকচ করে ওই প্রস্তাব দেন।একই দিন ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবোলফজল শেকারচি কুয়েতের কোনো ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।
কুয়েতের সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা, ইতালির দুই নাগরিক নিহতআবোলফজল শেকারচি বলেন, ওই অঞ্চলে ইরানি বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণাত্মক বা সামরিক অভিযান চালানো হয়নি।
সূত্র: প্রথম আলো

মোদি ক্ষমতায় না থাকলেও কি ভারত–ইসরায়েল সম্পর্ক অটুট থাকবে
যে ক্যাফেতে পাওয়া যায় আদিবাসীদের হারিয়ে যাওয়া খাবার
মৃত্যুর আগে ব্রুস লির শেষ কয়েক ঘণ্টা, যে রহস্যের জট খোলেনি আজও
অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা
আরব দলগুলোর প্রতি নমনীয় গোলানকে চার মন্ত্রণালয় দিয়ে সঙ্গে রাখলেন আইজেনকট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন