বছরের অন্যতম বড় একটি ছুটির দিন উদ্যাপনে মার্কিন পরিবারগুলো যখন একত্র হয়েছিল, তখন উদারপন্থী, অভিবাসী ও একটি ফেডারেল সংস্থাকে আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে এ আক্রমণ করেন তিনি।নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প সেসব মানুষকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে তিনি প্রতারণা, ভুল বা অপরাধের অভিযোগ তুলেছেন।৪৬১ শব্দের ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশকে চরম বামপন্থার দিকে নিয়ে যেতে যাঁরা এত কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আমি থ্যাংকসগিভিংয়ের অনেক শুভেচ্ছা জানাতে চাই।’নাম উল্লেখ না করে কিছু মানুষের বিরুদ্ধে ট্রাম্প মুসলিম আইন চালু করা এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি পুনর্বণ্টন করার চেষ্টার বিষয়ে সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্রে থাকা বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালীয় বংশোদ্ভূত মানুষকে বেকার বা অপরাধী হিসেবেও বর্ণনা করেছেন তিনি।রিপাবলিকান এই প্রেসিডেন্ট যখন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজস্ব ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব’-এ পরিবারকেন্দ্রিক ছুটির দিনটি কাটাচ্ছিলেন, তখন এ বার্তা দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো

মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি
১ কোটি ৮০ লাখ টাকার দুটি ‘রেসকিউ বোট’ সাড়ে চার বছর ধরে পড়ে আছে
হানিমুনের দৃশ্য ভাইরাল মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের
শিক্ষক ছাড়া উচ্চশিক্ষা চলবে কীভাবে
ভোরের আলোয় যে বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে আসছেন পর্যটকেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন