সকাল তখন সাড়ে ছয়টা। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জড়ো হয়েছেন পাঁচ শতাধিক নারী। কারও চোখেমুখে উচ্ছ্বাস, কারও মধ্যে প্রথমবার ম্যারাথনে অংশ নেওয়ার রোমাঞ্চ। নির্ধারিত সময়ে শুরু হলো ছয় কিলোমিটারের দৌড়।অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে তাঁদের সঙ্গে দৌড়ে শামিল হলেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিনও। আজ শুক্রবার সকালে শেরপুর শহরে নারীদের অংশগ্রহণে এ মিনি ম্যারাথনের আয়োজন করে জেলা প্রশাসন।
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু হয়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় দৌড়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এ মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কবির কবিতার মতো শেরপুরের নারীরা বিজয়লক্ষ্মী হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বেন, এটাই তাঁদের প্রত্যাশা।
নারীদের কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও শক্তির বিকাশ ঘটবে।
সূত্র: প্রথম আলো

খাওয়ানোর জন্য খুঁজছিলেন মায়েরা, পরে পুকুরে ভেসে উঠল চাচাতো দুই ভাইয়ের লাশ
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬
জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী
অবশেষে এক মাসের চেষ্টায় নিয়ন্ত্রণে এল ইনানীর গ্যাসের আগুন
রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন