advertisement

বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম

বোনের জন্মের সময় কষ্ট দেখে গ্রামে হাসপাতাল বানিয়েছেন মানে, চিকিৎসা পাচ্ছে আরও ৩০ গ্রাম
সেনেগাল কিংবদন্তি সাদিও মানে
ফটো কার্ড প্রিন্ট

সাদিও মানের এক বোনের জন্ম হয়েছিল ঘরেই। বাম্বালি গ্রামে তখন কোনো হাসপাতাল ছিল না।সেনেগালের দক্ষিণের এই গ্রাম রাজধানী ডাকার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। এত দূরের গ্রামে হাসপাতাল না থাকলে প্রসববেদনা ওঠা মানে ধরেই নিতে হয়, যা ঘটার ঘরেই ঘটবে। ভাগ্য ভালো থাকলে মা আর শিশু দুজনই বেঁচে যান। না থাকলে কী হয়, সেটা আমরা জানি। ‘পথের পাঁচালী’র দুর্গার জ্বর আর ঝড়ের সেই রাত বাংলার পাঠকের অচেনা নয়।

গ্রামে সময়মতো চিকিৎসা না পাওয়ার অসহায়তা কখনো কখনো দেশ বা মহাদেশ বদলায়, কিন্তু পরিণতি একই। ২০২০ সালে গার্ডিয়ানকে মানে বলেছিলেন, ‘পরিস্থিতিটা সবার জন্যই খুব কষ্টের ছিল। আমি আমার গ্রামে একটা হাসপাতাল বানাতে চেয়েছিলাম, যাতে মানুষ আশা পায়।’সেই বোনের ভাইকে আপনি হয়তো অন্য পরিচয়ে চেনেন।লিভারপুলের হয়ে ছয় বছরে ২৬৯ ম্যাচে ১২০ গোল করেছেন মানে। ২০১৯ সালে তাঁর হাত ধরেই লিভারপুল চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুলেছিল।

সে বছরই ব্যালন ডি’অরের মঞ্চে তিনি বিশ্বসেরা পুরুষ খেলোয়াড়ের তালিকায় দ্বিতীয় হন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড টি–টুয়েন্টি: ১১ নম্বরে নেমে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং বুমরা ১৯ ওভার করেও উইকেট পাননি, সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য বুমেরাং ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’ দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’
advertisement

বাংলাদেশি ১১২ কর্মীকে মালয়েশিয়া বিমানবন্দরে স্বাগত জানালেন হাইকমিশনার

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে প্রথম ধাপে মালয়েশিয়ায় পৌঁছেছেন ১১২ বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়া সময় রাত ১টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) পৌঁছালে তাদের স্বাগত জানান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খুঁড়তে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটনা ঘটেছে। এতে দুই শ্রমিক আহত হয়েছেন....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মহেশখালীতে বিদ্যুৎ ও শিল্প হাব, পরোক্ষ কর্মসংস্থান হবে ২৫ লাখ মানুষের

মহেশখালীকে আন্তর্জাতিক শিল্প-বাণিজ্য ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা নিয়েছে সরকার। লক্ষ্য ২৫ লাখ মানুষের কর্মসংস্থান ও ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন