advertisement

ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি

ব্যাট হাতে যাঁরা বোলারদের সবচেয়ে প্রিয়, তালিকায় দুই বাংলাদেশি
বাউন্সারে ‘ডাক’ করছেন খালেদ আহমেদ
ফটো কার্ড প্রিন্ট

ব্যাটসম্যানদের কাজ রান করা, বোলারদের কাজ উইকেট নেওয়া। কিন্তু কিছু ক্রিকেটার আছেন, যাঁদের কাছে ব্যাট হাতে নামাটাই যেন একটা পরীক্ষা। রান করবেন কি না, সেটি পরের কথা; উইকেটে কিছুক্ষণ টিকে থাকতে পারবেন কি না, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।এ ধরনের ব্যাটসম্যান বোলারদের বেশ প্রিয়। সহজে আউট করা যায়, আউট করার আগপর্যন্ত বেশ ‘নাচানো’ও যায়।

ব্যাটের কানায় লেগে ফাঁকফোকরে গেলে বা এলোপাতাড়ি ব্যাট চালিয়ে হঠাৎ বড় শট খেলে ফেললে অবশ্য ভিন্ন কথা। নইলে এ সব ব্যাটসম্যানের কাছ থেকে রান আটকানোও সোজা। ম্যাচের পর ম্যাচ খেলে ফেললেও তাই তাঁদের ব্যাটিং গড় আঙুলে গুণে ফেলা যায়। টেস্ট ক্রিকেটারদের এমনই এক অনাকাঙ্ক্ষিত তালিকায় আছে তিন বাংলাদেশির নামও।টেস্টে প্রথম ৩৩ ইনিংসের পর সর্বনিম্ন ব্যাটিং গড়ের শীর্ষ পাঁচে আছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

আর অন্তত ৩৩ ইনিংস ব্যাট করেছেন, এমন ক্রিকেটারদের পুরো ক্যারিয়ারের গড় বিবেচনায় সর্বনিম্ন গড়ের ‘সেরা’ পাঁচে আছে খালেদের সঙ্গে মনজুরুল ইসলামের নাম।দুটি তালিকায় চোখ রাখলে এই ব্যাটসম্যানদের একটা বিশেষত্ব ধরা পড়বে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’ দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে ‘বাবাদের রাজত্ব’ ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম ঘরে ভালো মুমিনুল বাইরে কেন অন্যরকম আজ টিভিতে যা দেখবেন (২৭ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৭ নভেম্বর ২০২৬) নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে
advertisement

কুয়েতে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করলো ইরান

কুয়েতে ড্রোন হামলার ঘটনায় ইরানের জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ঘটনার প্রকৃত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, বন্ধ হলো ম্যাচ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকেরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করতে পুতিনকে অনুরোধ জানিয়েছেন ট্রাম্প

ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করতে পুতিনকে অনুরোধ জানিয়েছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রত্যাশা, এসব আগ্রাসন বন্ধ হলে দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আমি এ বিষয়ে নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমি চাই, প্রেসিডেন্ট পুতিন ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করবেন, যাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি করা সম্ভব হয়।’ট্রাম্প আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, (যুদ্ধ শেষ হওয়ার) জোরালো সম্ভাবনা রয়েছে।

প্রতি মাসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে—এটি একটি ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত।’ট্রাম্প বরাবরই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন