গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের পর আজ শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক আছে। সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক দেখা গেছে। কোথাও শ্রমিকদের বড় ধরনের জমায়েত, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি।তবে ছুটির দিন ও সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে অধিকাংশ পোশাক কারখানা বন্ধ আছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে গত কয়েক দিনে শিল্পাঞ্চলের বহু কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি কিছু কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়।
আজ শিল্পাঞ্চলের প্রায় ৯০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ আছে।গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, পুলিশ পরিদর্শককে অবরুদ্ধের পর মোটরসাইকেল ভাঙচুরআজ সকালে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, চন্দ্রা, নাওজোড়, ভোগড়াসহ বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, সড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে।
সূত্র: প্রথম আলো

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক
আবর্জনার কলোনি থেকে সবুজের আবাস
জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে বুলগেরিয়া যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল
আবর্জনার কলোনি থেকে সবুজের আবাস
মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন