advertisement

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক
ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা (সাদা শার্ট পরা) অতিরিক্ত নেওয়া টাকা এক সেবাপ্রার্থীকে ফেরত দিচ্ছেন
ফটো কার্ড প্রিন্ট

শরীয়তপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি কার্যালয়ে সেবা নিতে গিয়ে সরকারি ফির বাইরে অতিরিক্ত টাকা দেওয়ার অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা। টাকা না দিলে ফাইল আটকে রাখা, দিনের পর দিন ঘোরানো ও নানা অজুহাতে হয়রানি করার অভিযোগও রয়েছে। গত দুই মাসে জেলার ১০টি ইউনিয়ন ভূমি কার্যালয়ে গিয়ে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার তথ্য পেয়েছে প্রথম আলো।জেলার ৬টি উপজেলার ৬৫টি ইউনিয়নে ৪৬টি ইউনিয়ন ভূমি কার্যালয় রয়েছে।

এসব কার্যালয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, উপসহকারী ভূমি কর্মকর্তা ও অফিস সহায়কেরা কাজ করেন। নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি-সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত, খাসজমি বন্দোবস্তসহ নানা কাজে এসব কার্যালয়ে যেতে হয় সাধারণ নাগরিকদের।সেবাগ্রহীতাদের অভিযোগ, সরকারি ফি পরিশোধের পরও বিভিন্ন সেবা পেতে তাঁদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে তাঁদের ফাইল আটকে রাখা হচ্ছে।

যে কারণে নির্ধারিত ফির বাইরে তাঁরা অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন।ডামুড্যার কনেশ্বর ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা (সাদা শার্ট পরা) অতিরিক্ত নেওয়া টাকা এক সেবাপ্রার্থীকে ফেরত দিচ্ছেনসরকারি ফি ১ হাজার ১৭০ টাকা, দিতে হয় ১০ হাজার ৫০০ টাকাশরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা আওলাদ হোসেন গত ২৮ সেপ্টেম্বর ২৮ শতক জমির নামজারির জন্য অনলাইনে আবেদন করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক গাজীপুরে ছুটির দিনে শিল্পাঞ্চলের ৯০ ভাগ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক আবর্জনার কলোনি থেকে সবুজের আবাস আবর্জনার কলোনি থেকে সবুজের আবাস জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে বুলগেরিয়া যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে বুলগেরিয়া যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল আবর্জনার কলোনি থেকে সবুজের আবাস আবর্জনার কলোনি থেকে সবুজের আবাস মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি
advertisement

কুয়েতে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করলো ইরান

কুয়েতে ড্রোন হামলার ঘটনায় ইরানের জড়িত থাকার অভিযোগ সরাসরি নাকচ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে ঘটনার প্রকৃত...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, বন্ধ হলো ম্যাচ

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ব্যানার প্রদর্শনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন তুরস্কের ক্লাব বেসিকতাসের সমর্থকেরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করতে পুতিনকে অনুরোধ জানিয়েছেন ট্রাম্প

ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করতে পুতিনকে অনুরোধ জানিয়েছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রত্যাশা, এসব আগ্রাসন বন্ধ হলে দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আমি এ বিষয়ে নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমি চাই, প্রেসিডেন্ট পুতিন ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করবেন, যাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি করা সম্ভব হয়।’ট্রাম্প আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, (যুদ্ধ শেষ হওয়ার) জোরালো সম্ভাবনা রয়েছে।

প্রতি মাসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে—এটি একটি ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত।’ট্রাম্প বরাবরই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন