মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সরানো হলো প্রতিরক্ষা সচিবকে, খাদ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
২১৭ রানের লক্ষ্য। ২৩.৩ ওভারেই ২ উইকেটে ১৪০ রান তুলে ফেলে শ্রীলঙ্কা ‘এ’। লঙ্কানরা সহজেই জিতে যাচ্ছে ধরে নিয়ে যাঁরা টেলিভিশন কিংবা অনলাইনে লাইভ সম্প্রচার বাদ অন্য কিছুতে মন দিয়েছেন তাঁরা ভুল করেছেন।কাতারের দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপ রাইজিং স্টারসের পাকিস্তান ‘এ’-শ্রীলঙ্কা ‘এ’ ফাইনালে এরপর যা হয়েছে সেটিকে নাটক বললও কম বলা হয়। টপাটপ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা হয়ে যায় ১৯৮/৯।
শ্রীলঙ্কানদের মহাবিপদে ফেলেও সেখান থেকেই জিততে পারল না পাকিস্তান। ১১ নম্বর ব্যাটসম্যান গারুকা সানকেতকে (৪*) নিয়ে দলকে ১ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছেড়েছেন ১০ নম্বর ব্যাটসম্যান লাহিরু সামারাকুন (১৫*)। ৪১.৩ ওভারে সফল রান তাড়া শেষে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ‘এ’। নিশান মাদুশকার ব্যাটে ভর করেই সহজ জয়ের পথে এগোচ্ছিল শ্রীলঙ্কা ‘এ’।
৮০ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী অধিনায়ক পবন রত্নায়েক (৩০) যখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হলেন, বোঝার উপায় ছিল কী নাটক জমিয়ে রেখেছে এই ম্যাচ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন