advertisement

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে

প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষাক্রমে আবার বড় পরিবর্তন হচ্ছে, নতুন বই ২০২৮ সালে
ফটো কার্ড প্রিন্ট

আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনছে সরকার। বিভিন্ন বিষয়ের বই পরিমার্জন করা হচ্ছে। চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই। তবে এসব পরিবর্তন শুধু আগামী শিক্ষাবর্ষের জন্য। ২০২৭ সালে বইগুলো আবার পরিবর্তন হবে। কারণ, ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার।

বদলে যাবে পাঠ্যবইও।এ জন্য কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাক্রমের রূপরেখা তৈরির আগে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ ও চাহিদা নিরূপণ করা হচ্ছে। এ জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে শিক্ষাক্রমের কর্মপরিকল্পনা তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিটিবি।

এ বিষয়ে ইতিমধ্যে একাধিক সভা হয়েছে।তবে নতুন শিক্ষাক্রম একসঙ্গে সব শ্রেণিতে চালু হবে, নাকি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় পরিবর্তন আসছে, এটি নিশ্চিত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসের নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে শর্ট–টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু, সুযোগ কয় মাসের ভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ ভিসা কি ধীরে ধীরে সংকুচিত হচ্ছে? আয়ারল্যান্ডে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন উদ্বেগ জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান: বড় ধরনের পরিবর্তন দরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান: বড় ধরনের পরিবর্তন দরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ 
শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী শিক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লাখ শিক্ষার্থী, পিছিয়ে শিক্ষার মানে, জোর দিতে চায় কর্মমুখী... জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট জাদুঘরে চলে যাবে: উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট জাদুঘরে চলে যাবে: উপাচার্য
advertisement

দেশে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই

দেশে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি কিংবা সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ

কিশোরের সাইকেল-জুতা পড়ে ছিল পাড়ে, পুকুরে মিলল মরদেহ
আবু গালিব। ছবি: সংগৃহীত

পুকুরের পাড়ে পড়ে ছিল একটি সাইকেল, এক জোড়া জুতা ও একটি গেঞ্জি। তবে মালিকের দেখা মিলছিল না। তাকে খুঁজতে একপর্যায়ে পুকুরের পানিতে তল্লাশি চালানো হয়। প্রায় সাত ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার হয় এক কিশোরের মরদেহ।গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার সদর উপজেলা পরিষদের পুকুর থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম আবু গালিব। সে শহরের মোজাম্মেল হক মেমোরিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

তার বাবার নাম মোহাম্মদ কৌশল এবং মায়ের নাম জেসমিন সুলতানা। তাঁদের বাড়ি কিশোরগঞ্জে। তবে তাঁরা কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউস এলাকার ফাতের ঘোনা এলাকায় বসবাস করে আসছেন।একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গতকাল বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আবু গালিব।

এর কিছুক্ষণ পরই সে পানিতে তলিয়ে যায়।পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গালিব ডুবে যাওয়ার বিষয়টি প্রথমে তার সহপাঠীরা বুঝতে পারেনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে

উন্নয়ন কতটা মানবিক, তা কীভাবে পরিমাপ করা হবে

মানুষ আজ ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি শিক্ষিত, বেশি দিন বাঁচছে এবং বেশি প্রযুক্তিনির্ভর। বিজ্ঞান, চিকিৎসা, যোগাযোগ ও অর্থনীতিতে ঘটেছে অভাবনীয় অগ্রগতি। কিন্তু একই সময়ে পৃথিবী যুদ্ধ, গণহত্যা, আগ্রাসন, দুর্নীতি, প্রতারণা, বৈষম্য, পরিবেশ ধ্বংস ও মানবাধিকার লঙ্ঘনেরও সাক্ষী হচ্ছে।এসব কর্মকাণ্ডের পেছনে বহু ক্ষেত্রেই রয়েছেন উচ্চশিক্ষিত, দক্ষ ও ক্ষমতাবান মানুষ এবং প্রতিষ্ঠান।

অর্থাৎ শিক্ষা, জ্ঞান, সম্পদ ও ক্ষমতা মানুষের সক্ষমতা বাড়ালেও সেই সক্ষমতা মানবকল্যাণে ব্যবহৃত হবে, নাকি অন্যের ক্ষতির কারণ হবে, তার নিশ্চয়তা নেই। তাহলে প্রশ্ন ওঠে, মানুষ কি সত্যিই আগের চেয়ে বেশি মানবিক হয়েছে?

একটি সমাজ বা রাষ্ট্রের উন্নয়ন কতটা মানবিক হয়েছে, তা পরিমাপের কোনো সমন্বিত বৈশ্বিক মাপকাঠি কি আমাদের রয়েছে?মানব উন্নয়নের ধারণাকে অর্থনৈতিক প্রবৃদ্ধির সংকীর্ণ পরিসর থেকে বের করে আনার ক্ষেত্রে মাহবুব উল হক ও অমর্ত্য সেনের অবদান ঐতিহাসিক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন