advertisement

তাঁরা আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছেন: অর্থমন্ত্রীকে রেহমান সোবহান

তাঁরা আপনাদের মাথায় স্থায়ীভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছেন: অর্থমন্ত্রীকে রেহমান সোবহান
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানসহ আমন্ত্রিত অতিথিরা
ফটো কার্ড প্রিন্ট

দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহানসহ আমন্ত্রিত অতিথিরাবিশিষ্ট অর্থনীতিবিদ রেহমান সোবহান বলেন, দেশের অর্থনীতির বড় তিনটি সমস্যা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, ঋণখেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে না পারা এবং কর আদায়ে দুর্বলতা। এসব সমস্যা দীর্ঘদিনের এবং এর সঙ্গে রাজনৈতিক স্বার্থ জড়িয়ে গেছে।

ফলে নতুন সরকারের জন্য অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করা সহজ হবে না।আজ শনিবার ঢাকার একটি হোটেলে সাপ্তাহিক কাউন্টারপয়েন্ট আয়োজিত ‘দেশের অর্থনীতির বর্তমান অবস্থা: বিএনপি উত্তরাধিকারসূত্রে কী পেয়েছে, কী অর্জন করেছে এবং সামনে কী আসছে’ শীর্ষক সেমিনারে নির্ধারিত আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অন্য দুই নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সায়মা হক এবং পানাম ইনস্টিটিউটের চেয়ারপারসন জ্যোতি রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান, সেরাদের সেরা বিএসআরএম স্টিলস দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল মার্কিন শুল্ক আরোপ হলে চাপে 
পড়তে পারে দেশের তিন খাত মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল
advertisement

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

পাবনা শহরে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

কিছু কিছু দিন জীবনে আসে, যেগুলো শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়ে থাকে না; বরং হৃদয়ের খুব গভীরে বিশেষ একটা জায়গা করে নেয়। আমার এবারের জন্মদিনটাও ঠিক তেমনই একটি দিন। ২০ নভেম্বর, আমার জন্মদিন। দিনটি আমার কাছে সারা জীবন বিশেষ হয়ে থাকবে, কারণ এই একটি দিনকে ঘিরে ছিল অনেক ভালোবাসা, সারপ্রাইজ, আনন্দ, বৃষ্টি আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। গল্পের শুরুটা ১৯ নভেম্বর রাত থেকেই।

রাতটা আমার জন্য একদম অন্য রকম ছিল। আমার আপুরা হঠাৎ করেই আমাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। কেক নিয়ে আসে, সঙ্গে ছিল সুন্দর সুন্দর ফুল। তাদের এই ছোট্ট আয়োজন আমার কাছে অনেক বড় একটা ভালোবাসার উপহার ছিল। সবাই মিলে কেক কাটলাম, অনেক আনন্দ করলাম, নাচানাচি করলাম। আমার রুমমেট আশা আপু আমাকে শাড়ি উপহার দেন। হাসি-আনন্দে কখন যে রাতটা এত সুন্দর হয়ে গেল, বুঝতেই পারিনি।

সত্যি বলতে, এমন সারপ্রাইজ পাব ভাবতেই পারিনি।এরপর এল ২০ নভেম্বর, আমার জন্মদিনের সকাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান

সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে
তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান
‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’–এর ফাইনালে বিজয়ীদের সঙ্গে ইফতেখারুজ্জামান

আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, ‘বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণসমাজের ভূমিকা ছিল অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।’ আজ শনিবার ঢাকার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে এক অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

টিআইবি আয়োজিত ‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’–এর ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইফতেখারুজ্জামান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন