advertisement

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!
ফটো কার্ড প্রিন্ট

কিছু কিছু দিন জীবনে আসে, যেগুলো শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়ে থাকে না; বরং হৃদয়ের খুব গভীরে বিশেষ একটা জায়গা করে নেয়। আমার এবারের জন্মদিনটাও ঠিক তেমনই একটি দিন। ২০ নভেম্বর, আমার জন্মদিন। দিনটি আমার কাছে সারা জীবন বিশেষ হয়ে থাকবে, কারণ এই একটি দিনকে ঘিরে ছিল অনেক ভালোবাসা, সারপ্রাইজ, আনন্দ, বৃষ্টি আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। গল্পের শুরুটা ১৯ নভেম্বর রাত থেকেই।

রাতটা আমার জন্য একদম অন্য রকম ছিল। আমার আপুরা হঠাৎ করেই আমাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। কেক নিয়ে আসে, সঙ্গে ছিল সুন্দর সুন্দর ফুল। তাদের এই ছোট্ট আয়োজন আমার কাছে অনেক বড় একটা ভালোবাসার উপহার ছিল। সবাই মিলে কেক কাটলাম, অনেক আনন্দ করলাম, নাচানাচি করলাম। আমার রুমমেট আশা আপু আমাকে শাড়ি উপহার দেন। হাসি-আনন্দে কখন যে রাতটা এত সুন্দর হয়ে গেল, বুঝতেই পারিনি।

সত্যি বলতে, এমন সারপ্রাইজ পাব ভাবতেই পারিনি।এরপর এল ২০ নভেম্বর, আমার জন্মদিনের সকাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে
তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ ড্রোনের সাহায্যে নজরদারি, সড়কে সতর্ক অবস্থানে পুলিশ ড্রোনের সাহায্যে নজরদারি, সড়কে সতর্ক অবস্থানে পুলিশ রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’
advertisement

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

পাবনা শহরে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান

সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে
তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান
‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’–এর ফাইনালে বিজয়ীদের সঙ্গে ইফতেখারুজ্জামান

আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, ‘বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণসমাজের ভূমিকা ছিল অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।’ আজ শনিবার ঢাকার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে এক অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

টিআইবি আয়োজিত ‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’–এর ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইফতেখারুজ্জামান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ

কম বয়সী নায়িকার সঙ্গে রোমান্স দৃশ্যে বিব্রত ‘কিং অব রোমান্স’ শাহরুখ
বলিউড তারকা শাহরুখ খান

তাঁকে বলা হয় কিং খান কিংবা বাদশাহ। পর্দায় কখনো প্রিয়তমার চোখে হারিয়ে যেতে চেয়েছেন, কখনো দুই হাত ছড়িয়ে জানিয়েছেন ভালোবাসার কথা। শাহরুখ খানের প্রেম নিবেদনের ভঙ্গি কয়েক প্রজন্মের দর্শকের কাছে পরিচিত। বলিউডের সেই ‘কিং অব রোমান্স’ই কিনা একসময় নায়িকার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে গিয়ে বিব্রত হয়েছেন! নিজের চেয়ে অনেক কম বয়সী এক অভিনেত্রীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে এবার মজার এক ঘটনার কথা জানালেন শাহরুখ।

সেই অভিজ্ঞতাই তাঁকে নিজের বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা নতুন করে ভাবতে শিখিয়েছে। শুক্রবার মুম্বাইয়ে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল’ প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের এই তারকা। সেখানে নির্মাতা করণ জোহরের সঙ্গে আলাপচারিতায় নিজের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

একপর্যায়ে উঠে আসে সহশিল্পীদের সঙ্গে তাঁর বয়সের ব্যবধানের প্রসঙ্গ।প্রেমের সংলাপের সঙ্গে গণিতের বাড়ির কাজএকটি সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে শাহরুখ জানান, দৃশ্যটিতে তাঁর এক তরুণী সহশিল্পীর কাছে ভালোবাসার কথা জানানোর কথা ছিল।রোমান্টিক সংলাপ বলতে গিয়ে বয়সের ব্যবধানটা এতটাই অনুভব করছিলেন যে তাঁর মনে হচ্ছিল, প্রেমের কথার শেষে মেয়েটিকে গণিতের বাড়ির কাজ নিয়েও জিজ্ঞেস করা যায়।ঘটনাটি রসিকতার ছলে বর্ণনা করে শাহরুখ বলেন, ‘মা, কাল সকালের গণিতের বাড়ির কাজটা করেছ তো?’শাহরুখের এমন মন...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন