রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক দুটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোরে মোহাম্মদপুরে পুলিশের একটি গাড়ি ও সন্ধ্যায় মিরপুরে চলন্ত বাসে এই আগুনের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে পুলিশ জড়িত কাউকে শনাক্তও করতে পারেনি।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম প্রথম আলোকে বলেন, আজ ভোর সাড়ে চারটার দিকে এসপিবিএন-১-এর রোডসাইড ওয়ার্কশপের বাইরে রাখা অকেজো গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাস্থলে একজন সাব-ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল পাহারায় থাকলেও দুর্বৃত্তরা মোটরসাইকেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
আগুনে গাড়ির ইঞ্জিনের ক্ষতি না হলেও সিট পুড়ে আনুমানিক ৬০ থেকে ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
সূত্র: প্রথম আলো

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!
সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে
তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ
ড্রোনের সাহায্যে নজরদারি, সড়কে সতর্ক অবস্থানে পুলিশ
সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন