advertisement

সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’

সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’
পাঠচক্র শেষে সাভার বন্ধুসভার বন্ধুরা
ফটো কার্ড প্রিন্ট

বইয়ের পাতা থেকে জীবনের গভীর উপলব্ধি—এমনই এক চিন্তামূলক পরিবেশে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চরিত্রহীন নিয়ে পাঠচক্রের আসর করেছে সাভার বন্ধুসভা। ২৫ নভেম্বর বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই আসর বসে।পাঠচক্র সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জান্নাতুল ফেরদাউস। শুরুতে তিনি উপন্যাসটির পটভূমি এবং প্রধান চরিত্র সতীশ, সাবিত্রী, কিরণময়ী ও উপেন্দ্রের ভূমিকা সংক্ষেপে তুলে ধরেন।

আলোচনার সূচনা করে সঞ্চালক বলেন, ‘সমাজ যাকে চরিত্রহীন বলে, সে আসলেই চরিত্রহীন কি না—এই প্রশ্নটিই শরৎচন্দ্র আমাদের সামনে জোরালোভাবে তুলে ধরেছেন।’এরপর উপস্থিত সদস্যরা উপন্যাসের নিজেদের পছন্দের অংশ পাঠ করে শোনান।

পাঠের পাশাপাশি চরিত্রগুলোর মনস্তত্ত্ব, সামাজিক অবস্থান, আত্মমর্যাদা ও মানবিক দ্বন্দ্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর প্রতিনিধি শামসুজ্জামান সামস্, উপদেষ্টা ফরহাদ হোসেন, সভাপতি জয়নুল আবেদিন, সহসভাপতি দিবাকর বিনতে আলম, সাধারণ সম্পাদক তানজিল তাবাসসুম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিয়ম ঘোষ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, বন্ধু মেহেদী হাসানসহ অন্য বন্ধুরা।পাঠ আলোচনায় উঠে আসে সাবিত্রীর আত্মমর্যাদা, কিরণময়ীর বিদ্রোহী মানসিকতা এবং সতীশের দ্বিধাগ্রস্ত চরিত্র।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি! ২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি! সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে
তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ ড্রোনের সাহায্যে নজরদারি, সড়কে সতর্ক অবস্থানে পুলিশ ড্রোনের সাহায্যে নজরদারি, সড়কে সতর্ক অবস্থানে পুলিশ রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ
advertisement

যুবদল নেতার বাড়িতে সোফার নিচে, বাথরুমে সাত বস্তা মদ

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়ে সোফার নিচে, বাথরুম ও টি-টেবিলের নিচে রাখা সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাইভেটকারসহ তিনজনকে আটক করা হয়েছে

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

পাবনা শহরে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

কিছু কিছু দিন জীবনে আসে, যেগুলো শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়ে থাকে না; বরং হৃদয়ের খুব গভীরে বিশেষ একটা জায়গা করে নেয়। আমার এবারের জন্মদিনটাও ঠিক তেমনই একটি দিন। ২০ নভেম্বর, আমার জন্মদিন। দিনটি আমার কাছে সারা জীবন বিশেষ হয়ে থাকবে, কারণ এই একটি দিনকে ঘিরে ছিল অনেক ভালোবাসা, সারপ্রাইজ, আনন্দ, বৃষ্টি আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। গল্পের শুরুটা ১৯ নভেম্বর রাত থেকেই।

রাতটা আমার জন্য একদম অন্য রকম ছিল। আমার আপুরা হঠাৎ করেই আমাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। কেক নিয়ে আসে, সঙ্গে ছিল সুন্দর সুন্দর ফুল। তাদের এই ছোট্ট আয়োজন আমার কাছে অনেক বড় একটা ভালোবাসার উপহার ছিল। সবাই মিলে কেক কাটলাম, অনেক আনন্দ করলাম, নাচানাচি করলাম। আমার রুমমেট আশা আপু আমাকে শাড়ি উপহার দেন। হাসি-আনন্দে কখন যে রাতটা এত সুন্দর হয়ে গেল, বুঝতেই পারিনি।

সত্যি বলতে, এমন সারপ্রাইজ পাব ভাবতেই পারিনি।এরপর এল ২০ নভেম্বর, আমার জন্মদিনের সকাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন