advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ
সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমানের বাড়ির উঠানে ছড়ানো-ছিটানো কিছু চেয়ারে আগুন জ্বলতে দেখা যায়
ফটো কার্ড প্রিন্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। বাড়িতে আগুন দিতে আসা ব্যক্তিদের সঙ্গে ধরগাঁও গ্রামের কিছু বাসিন্দার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক। বর্তমানে তাঁর বাড়িতে তত্ত্বাবধায়ক ছাড়াও স্বজনেরা থাকেন।হাবিবুর রহমানের স্বজনেরা অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জন ওই বাড়িতে আসেন। পরে তাঁরা বাড়ির ড্রয়িং রুম ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় এলাকার কিছু লোক দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দেন।

পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে কয়েকটি মোটরসাইকেল মাটিতে পড়ে থাকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি! ২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি! সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে
তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান ড্রোনের সাহায্যে নজরদারি, সড়কে সতর্ক অবস্থানে পুলিশ ড্রোনের সাহায্যে নজরদারি, সড়কে সতর্ক অবস্থানে পুলিশ রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ রাজধানীতে পৃথক এলাকায় দুই পরিবহনে অগ্নিসংযোগ সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’ সাভার বন্ধুসভার পাঠচক্রে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘চরিত্রহীন’
advertisement

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

পাবনা শহরে আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা মার্কেট থেকে এক নারীসহ চারজনকে আটক করেছে ডিবি পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

২০ নভেম্বর—জীবনের পাতায় লেখা একটুকরা সুন্দর স্মৃতি!

কিছু কিছু দিন জীবনে আসে, যেগুলো শুধু ক্যালেন্ডারের একটি তারিখ হয়ে থাকে না; বরং হৃদয়ের খুব গভীরে বিশেষ একটা জায়গা করে নেয়। আমার এবারের জন্মদিনটাও ঠিক তেমনই একটি দিন। ২০ নভেম্বর, আমার জন্মদিন। দিনটি আমার কাছে সারা জীবন বিশেষ হয়ে থাকবে, কারণ এই একটি দিনকে ঘিরে ছিল অনেক ভালোবাসা, সারপ্রাইজ, আনন্দ, বৃষ্টি আর প্রিয় মানুষদের সঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্ত। গল্পের শুরুটা ১৯ নভেম্বর রাত থেকেই।

রাতটা আমার জন্য একদম অন্য রকম ছিল। আমার আপুরা হঠাৎ করেই আমাকে জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করে। কেক নিয়ে আসে, সঙ্গে ছিল সুন্দর সুন্দর ফুল। তাদের এই ছোট্ট আয়োজন আমার কাছে অনেক বড় একটা ভালোবাসার উপহার ছিল। সবাই মিলে কেক কাটলাম, অনেক আনন্দ করলাম, নাচানাচি করলাম। আমার রুমমেট আশা আপু আমাকে শাড়ি উপহার দেন। হাসি-আনন্দে কখন যে রাতটা এত সুন্দর হয়ে গেল, বুঝতেই পারিনি।

সত্যি বলতে, এমন সারপ্রাইজ পাব ভাবতেই পারিনি।এরপর এল ২০ নভেম্বর, আমার জন্মদিনের সকাল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান

সামাজিক ব্যাধি দুর্নীতির বিরুদ্ধে
তরুণদের রুখে দাঁড়াতে হবে: ইফতেখারুজ্জামান
‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’–এর ফাইনালে বিজয়ীদের সঙ্গে ইফতেখারুজ্জামান

আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্র সংস্কার ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

তিনি বলেছেন, ‘বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণসমাজের ভূমিকা ছিল অপরিসীম। সুতরাং দুর্নীতির মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে এই তরুণসমাজকে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধে সচেতন হতে হবে।’ আজ শনিবার ঢাকার সাভারের সিসিডিবি হোপ সেন্টারে এক অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

টিআইবি আয়োজিত ‘আন্তবিশ্ববিদ্যালয় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’–এর ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইফতেখারুজ্জামান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন