advertisement

সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল

সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল
সোনা
ফটো কার্ড প্রিন্ট

সোনার দাম আবার ভরিতে দুই লাখ টাকা ছাড়িয়ে গেল। আজ সকালে দাম বেড়ে যাওয়ায় সোনার দাম আবার এই সীমা পেরিয়ে গেছে।দেশের বাজারে সোনার দাম এই বাড়ছে তো এই কমছে। টানা সাত দিনে সোনার দাম দুই দিন কমেছে, পাঁচ দিন বেড়েছে। আজ শনিবার সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা বেড়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয়।

গতকাল দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবারও সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছিল। অর্থাৎ তিন দিনে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।আজ দাম বৃদ্ধির পর ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।

২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।আজ দাম বৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মার্কিন শুল্ক আরোপ হলে চাপে 
পড়তে পারে দেশের তিন খাত মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত সোনার দাম বাড়ল হাজার টাকা,
ভরি এখনো ২ লাখের নিচে সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে
advertisement

খাটিয়ায় করে রোগী হাসপাতালে নিতে হয় যে সড়ক দিয়ে

ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর গ্রামের মধ্যমপাড়া মসজিদ থেকে দেলু মেম্বার বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। সংস্কার না হওয়ায় প্রায় শতাধিক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিস ইউনিভার্সে মুকুট না জিতলেও বাংলাদেশকে যে দুটি জয় এনে দিলেন মাহি

মিস ইউনিভার্সের মুকুট জয়ের লড়াইয়ে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। তবে বিশ্বমঞ্চে বাংলাদেশের.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের নিরঙ্কুশ জয়

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন-২০২৭ এ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিএনপি) মনোনীত প্যানেল।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন