কলম্বাস ক্রু ১–০ ইন্টার মায়ামি লিওনেল মেসিও পারলেন না।এমএলএস কাপের শিরোপা ধরে রাখার আশা টিকিয়ে রাখতে আজ প্লে–অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি জিততেই হতো ইন্টার মায়ামিকে। প্রথম সাক্ষাতে ৩–০ গোলে হারায় জয় ছাড়া বিকল্প কোনো পথ ছিল না। কিন্তু কলম্বাসের মাঠ স্কটসমিরাকল–গ্রো ফিল্ডে দ্বিতীয় ম্যাচে জয় নয়, ১–০ গোলে হেরেছে মায়ামি।
এ হারে ২০২৬ এমএলএসের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের প্লে–অফ পর্ব থেকেই বিদায় নিতে হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।আর্জেন্টাইন কিংবদন্তি মেসি এ ম্যাচে পুরো সময় মাঠে থেকেও মায়ামিকে জয় এনে দিতে পারেননি। যোগ করা সময়ের ২ মিনিটে (৯০+২) গিয়ে গোল হজম করে মায়ামি। ভলি থেকে গোলটি করেন কলম্বাসের অ্যাটাকিং মিডফিল্ডার সান্তিয়াগো রদ্রিগেজ।
এ জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে উঠল কলম্বাস।ফ্রি–কিক থেকে গোলের সুযোগ পেয়েছিলেন মেসিমেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর দ্বিতীয়বারের মতো এমএলএস কাপ প্লে–অফে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন।
সূত্র: প্রথম আলো

৫০ ওভার খেলার সংগ্রাম, ওপেনিংয়ে ‘এক্সপেরিমেন্ট’—দক্ষিণ আফ্রিকায় কী অপেক্ষা করছে বাংল...
সেই গারনাচো এখন ১২ জনের বদলি দলেও জায়গা পান না
মেসির ভোট পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের এক খেলোয়াড়, রোনালদোর ভোট পেয়েছিলেন বার্সেলোনার এ...
আজ টিভিতে যা দেখবেন (২৮ নভেম্বর ২০২৬)
বকা দিয়েছিলেন কোচ, এক সপ্তাহ কথা বলেননি বাবর আজম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন