advertisement

দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল

দেশের বাজারে এলো ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল
দুটি নতুন মোটরসাইকেলের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা ও পরিচালক হিরোশি সেতোগাওয়া এবং এসিআই মটরসের এমডি সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজ শুক্রবার ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে
ফটো কার্ড প্রিন্ট

দেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের নতুন দুটি মোটরসাইকেল নিয়ে এসেছে এসিআই মটরস্। মোটরসাইকেল দুটি হলো ইয়ামাহা এক্সএসআর ও ইয়ামাহা এমটি ভার্সন ২ মনস্টার এডিশন। এসিআই মটরস্ বলেছে, দেশে ১৫০ সিসি প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে তারা ‘বহুল প্রতীক্ষিত’ এ দুটি বাইক নিয়ে এসেছে।নতুন ইয়ামাহ এক্সএসআর মোটরসাইকেলটির দাম ৫ লাখ ৯৯ হাজার টাকা।

আর ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশনের দাম ৬ লাখ ২০ হাজার টাকা। তবে দুটি বাইকেরই প্রথম ১০০ ক্রেতার প্রত্যেকের জন্য রয়েছে ৫ হাজার টাকা করে বিশেষ মূল্যছাড়।রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে আজ শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মোটরসাইকেল দুটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা ও পরিচালক হিরোশি সেতোগাওয়া এবং এসিআই মটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত সোনার দাম বাড়ল হাজার টাকা,
ভরি এখনো ২ লাখের নিচে সোনার দাম বাড়ল হাজার টাকা, ভরি এখনো ২ লাখের নিচে পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা
advertisement

মডেল সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর উত্তরায় তরুণ মডেল মাহমুদুল হাসান সিয়ামের (১৭) মৃত্যুর ঘটনায় গ্রেফতার তিন সহকর্মীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার
গ্রেপ্তার রবিউল ইসলাম (বাঁয়ে হাতকড়া পরা)

নাগরিকদের মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ডসহ (সিডিআর) বিভিন্ন স্পর্শকাতর ও ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ গত বৃহস্পতিবার রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।পুলিশের দাবি, রবিউল একটি তথ্য পাচার চক্রের সক্রিয় সদস্য।

অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত এসব তথ্য বিক্রি করা হচ্ছিল, যা নাগরিকের গোপনীয়তাকে ঝুঁকির মুখে ফেলেছে।এসআরইউ-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের উপকমিশনার মো. নাজমুল আলম প্রথম আলোকে বলেন, ‘নাগরিকদের ব্যক্তিগত ও গোপনীয় তথ্যই ছিল রবিউল চক্রের বেচাকেনার পণ্য।

মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) থেকে শুরু করে বিভিন্ন স্পর্শকাতর তথ্য অবৈধভাবে সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করতেন তাঁরা।’পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রবিউল ও তাঁর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সিডিআরসহ বিভিন্ন গোপনীয় তথ্য অবৈধভাবে সংগ্রহ করে আসছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে
মক্কা জোটের তিন সদস্য দেশ—সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা শুক্রবার ইসলামাবাদে বৈঠক করেন

ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা থামছে না। সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যেও সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্যদেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা আলোচনায় বসেছেন। শুক্রবার প্রথম দিনের আলোচনা হয়েছে। শনিবার শেষ দিনের আলোচনা হওয়ার কথা।গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ৭ আগস্ট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করে ইসলামাবাদ, রিয়াদ ও আঙ্কারা।

চুক্তি অনুযায়ী, জোটের সদস্য তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তি সইয়ের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছে দেশগুলো।ইসলামাবাদের বৈঠকে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী অংশ নিচ্ছেন। থাকছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

সম্প্রতি এএফপিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন