সোনার দাম উত্থানপতনের মধ্যেই রয়েছে। টানা ছয় দিনে ধাতুটির দাম দুই দিন কমেছে, আর চার দিন বেড়েছে। তার মধ্যে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছে। অবশ্য তারপরও ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরি ২ লাখ টাকার নিচে রয়েছে।আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম কমানোর ঘোষণা দেয়। তার আগে গতকাল বৃহস্পতিবার সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ বেড়েছিল।
তার মানে দুই দিনে সোনার দাম বাড়ল ২ হাজার ১০০ টাকা।গত রোববার সোনার দাম কমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৩ টাকা হয়েছিল, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন। তার আগে বৈশ্বিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশে প্রতি ভরির দর ২ লাখ টাকার কাছাকাছি চলে আসে। গত শনিবার সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও মুনাফা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় জুয়েলার্স সমিতি।
সে কারণে সোনার দাম দুই লাখের নিচে নামে।নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।
সূত্র: প্রথম আলো

পণ্য রপ্তানি আয় কমলেও সেবা রপ্তানি আয় আশা জাগাচ্ছে
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা
নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ
মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার
ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন