advertisement

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা
দেশের একাধিক রপ্তানিকারক বলেছেন, নতুন করে শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশি পণ্যের সবচেয়ে একক বড় বাজার যুক্তরাষ্ট্র নিয়ে আবারও দুশ্চিন্তা তৈরি হয়েছে রপ্তানিকারকদের। তার কারণ পণ্য রপ্তানিতে নতুন করে আবার শুল্ক আরোপ করতে চায় ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। এ কারণে বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)।

গত বুধবার রাতে বাংলাদেশসহ ১৪টি দেশ ও জোটের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইউএসটিআর। দপ্তরটি গত মার্চ থেকে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত শুরু করে।

বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের ওপর নতুন শুল্কের প্রস্তাব করেছে ইউএসটিআর।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউএসটিআরের এই প্রস্তাবের ওপর শুনানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার পর তা কার্যকর হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ নতুন মার্কিন শুল্কের প্রস্তাবে ক্ষুব্ধ বিভিন্ন দেশ মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার মেঘনা সুগার থেকে চিনি ও নাবিল নাবার মসুর ডাল কিনছে সরকার ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব ব্ল্যাক ফ্রাইডের বেচাকেনা শুরু, কেন বিশ্বজুড়ে এত জনপ্রিয় এই উৎসব যুক্তরাষ্ট্র থেকে আবার গম কিনছে সরকার, দাম বাড়ল টনপ্রতি ৩৫ ডলারের বেশি যুক্তরাষ্ট্র থেকে আবার গম কিনছে সরকার, দাম বাড়ল টনপ্রতি ৩৫ ডলারের বেশি সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ও খোলা তেল কত হলো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল, বোতলজাত ও খোলা তেল কত হলো
advertisement

রাজশাহীর ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের বাজার

রাজশাহীতে এখনো জেঁকে বসেনি শীত। তবে সকালে কুয়াশা আর মৃদু ঠাণ্ডা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এরই মধ্যে শীতের কাপড়ের বেচাকেনায় জমে উঠেছে নগরীর ফুটপাতের বাজার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি

মুনীর চৌধুরীর সক্রিয়তার পরিধি
মুনীর চৌধুরী (২৭ নভেম্বর, ১৯২৫ – ১৪ ডিসেম্বর, ১৯৭১), প্রতিকৃতি: মাসুক হেলাল

মুনীর চৌধুরীকে কেবল নাট্যকার, ভাষাসংগ্রামী কিংবা জাতীয়তাবাদী বুদ্ধিজীবীর পরিচয়ে সংজ্ঞায়িত করা যায় না। তাঁর জীবন ও কর্মে ছিল নানা মতাদর্শ, রাজনৈতিক টানাপোড়েন এবং সাংস্কৃতিক সক্রিয়তার সমাহার।

সেই বহুমাত্রিক মানুষটিকে প্রচলিত পরিচয়ের বাইরে বৃহত্তর ঐতিহাসিক প্রেক্ষাপটে পাঠ করেছেন রাফাত আলমমুনীর চৌধুরী—আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী ছিলেন একজন সফল নাট্যকার, প্রতিশ্রুতিশীল গল্পকার, অনন্যসাধারণ বাগ্মী, সংবেদনশীল ও পণ্ডিত শিক্ষক এবং তীক্ষ্ণধী সমালোচক। তিনি একসময়ের বামপন্থী রাজনৈতিক কর্মী, পরবর্তীকালের সাংস্কৃতিক ও একাডেমিক অ্যাকটিভিস্ট এবং প্রাগ্রসর ভাষাতাত্ত্বিক।

গত শতকের পঞ্চাশ ও ষাটের দশকের শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন উদারচিত্ত ‘মুনীর ভাই’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিজ সরকারের বিরুদ্ধেই তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের, ক্ষোভ অভিবাসী ও প্রতিপক্ষের ওপরও

নিজ সরকারের বিরুদ্ধেই তথ্য জালিয়াতির অভিযোগ ট্রাম্পের, ক্ষোভ অভিবাসী ও প্রতিপক্ষের ওপরও
হোয়াইট হাউসে বার্ষিক থ্যাংকসগিভিং অনুষ্ঠানে ওয়েস্ট ভার্জিনিয়ার ‘ফ্রিডম’ ও ‘ফেদারস’ নামের দুটি টার্কিকে প্রতীকী ‘ক্ষমা’ প্রদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। পাশে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। ওয়াশিংটন ডিসি, ২৪ নভেম্বর ২০২৬

বছরের অন্যতম বড় একটি ছুটির দিন উদ্‌যাপনে মার্কিন পরিবারগুলো যখন একত্র হয়েছিল, তখন উদারপন্থী, অভিবাসী ও একটি ফেডারেল সংস্থাকে আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার থ্যাংকসগিভিং উপলক্ষে এ আক্রমণ করেন তিনি।নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় ট্রাম্প সেসব মানুষকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়েছেন, যাঁদের বিরুদ্ধে তিনি প্রতারণা, ভুল বা অপরাধের অভিযোগ তুলেছেন।৪৬১ শব্দের ওই পোস্টে ট্রাম্প বলেন, ‘আমাদের দেশকে চরম বামপন্থার দিকে নিয়ে যেতে যাঁরা এত কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আমি থ্যাংকসগিভিংয়ের অনেক শুভেচ্ছা জানাতে চাই।’নাম উল্লেখ না করে কিছু মানুষের বিরুদ্ধে ট্রাম্প মুসলিম আইন চালু করা এবং জোর করে ব্যক্তিগত সম্পত্তি পুনর্বণ্টন করার চেষ্টার বিষয়ে সতর্ক করেছেন।

যুক্তরাষ্ট্রে থাকা বিপুলসংখ্যক অভিবাসী এবং সোমালীয় বংশোদ্ভূত মানুষকে বেকার বা অপরাধী হিসেবেও বর্ণনা করেছেন তিনি।রিপাবলিকান এই প্রেসিডেন্ট যখন ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজস্ব ‘ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাব’-এ পরিবারকেন্দ্রিক ছুটির দিনটি কাটাচ্ছিলেন, তখন এ বার্তা দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন